শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

বিশ্ববাজারে আরেক দফা কমলো স্বর্ণের দাম

প্রকাশিত - ১৫ সেপ্টেম্বর, ২০২৬   ০১:৪১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বিশ্ববাজারে আরেক দফায় কমেছে স্বর্ণের দাম। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের চলতি সপ্তাহের নীতি বৈঠকে সুদের হার বাড়ানোর সম্ভাবনা জোরালো হওয়ায় বাজারে দাম করতে শুরু করে। এর ফলে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার এক মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে মূল্যবান ধাতুটির দাম।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্পট স্বর্ণের দাম শূন্য দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩১২ দশমিক ৫৯ ডলারে দাঁড়ায়। এর আগে ৭ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল দামটি।

এদিকে যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচারসের দাম কমেছে ১ দশমিক ৩ শতাংশ। প্রতি আউন্সের দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৩৫১ দশমিক ৯০ ডলারে।

শুক্রবার প্রত্যাশার চেয়ে বেশি মূল্যস্ফীতির তথ্য প্রকাশের পর ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনা নিয়ে বাজারে নতুন করে আলোচনা শুরু হয়। একই সময়ে তেলের দামও বাড়ছে। মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি ও তেলের দামের এই সমন্বিত প্রভাব ফেডের নীতি আরও কঠোর হওয়ার আশঙ্কা বাড়িয়েছে।

সাধারণত সুদের হার বাড়লে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ কমে যায়। ফলে ফেডের সম্ভাব্য সুদহার বৃদ্ধির প্রত্যাশায় বিনিয়োগকারীদের মধ্যে স্বর্ণ বিক্রির চাপ বেড়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন