শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

রুপার দাম কমলেও প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম বৃদ্ধি

প্রকাশিত - ২৪ সেপ্টেম্বর, ২০২৬   ০১:২৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুর দামে মিশ্র প্রবণতা দেখা গেছে। স্পট রুপার দাম কমলেও বেড়েছে প্লাটিনাম ও প্যালাডিয়ামের দর। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার স্পট রুপার দাম শূন্য দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৬৪ দশমিক ২৩ ডলারে নেমেছে। অন্যদিকে, প্লাটিনামের দাম শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৭৫৫ দশমিক ৬৯ ডলারে উঠেছে।

প্যালাডিয়ামের দামও শূন্য দশমিক ৭ শতাংশ বেড়েছে। এ ধাতুটির প্রতি আউন্সের দাম দাঁড়িয়েছে ১ হাজার ২৬৯ দশমিক ৪৬ ডলারে। ফলে আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুগুলোর মধ্যে বৃহস্পতিবার রুপার দামে পতন দেখা গেলেও প্লাটিনাম ও প্যালাডিয়ামের দর ঊর্ধ্বমুখী ছিল।

আর স্বর্ণের স্পট ও ফিউচার বাজারেও ছিল মিশ্র প্রবণতা। বৃহস্পতিবার স্পট স্বর্ণের দাম দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ২৮১ দশমিক ৯৮ ডলারে দাঁড়ায়। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ডিসেম্বর সরবরাহের স্বর্ণের ফিউচার দর প্রায় অপরিবর্তিত ছিল। এ সময় প্রতি আউন্সের দাম ছিল ৪ হাজার ৩১৭ দশমিক ৫০ ডলার।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন