বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
২০ কার্তিক ১৪৩৩
দেশের জাতীয় মাছ ইলিশের উৎপাদন বৃদ্ধি ও প্রাকৃতিক বংশবিস্তার নিশ্চিত করতে জাটকা আহরণে আট মাসের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। ১ নভেম্বর থেকে কার্যকর হওয়া এ নিষেধাজ্ঞা আগামী ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে। এ সময়ে ২৫ সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের ইলিশ (জাটকা) ধরা, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও কেনাবেচা সম্পূর্ণ নিষিদ্ধ।

২৫ সেন্টিমিটারের ছোট ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধ

প্রকাশিত - ০৪ নভেম্বর, ২০২৬   ০৮:৫৬ পিএম
webnews24

বাগেরহাট প্রতিনিধি: দেশের জাতীয় মাছ ইলিশের উৎপাদন বৃদ্ধি ও প্রাকৃতিক বংশবিস্তার নিশ্চিত করতে জাটকা আহরণে আট মাসের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। ১ নভেম্বর থেকে কার্যকর হওয়া এ নিষেধাজ্ঞা আগামী ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে। এ সময়ে ২৫ সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের ইলিশ (জাটকা) ধরা, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও কেনাবেচা সম্পূর্ণ নিষিদ্ধ।

নিষেধাজ্ঞার আওতায় রয়েছে বাগেরহাটসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালীসহ সংশ্লিষ্ট নদ-নদী ও উপকূলীয় এলাকা। বিশেষ করে বাগেরহাটের মোংলা, রামপাল, শরণখোলা, মোড়েলগঞ্জ এবং সুন্দরবনসংলগ্ন নদ-নদী ও মোহনায় জাটকা সংরক্ষণে নজরদারি জোরদার করা প্রয়োজন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সাগর ও নদ-নদীতে জাটকা সংরক্ষণের লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মৎস্য অধিদপ্তর, জেলা ও উপজেলা প্রশাসন, বাংলাদেশ নৌবাহিনী, কোস্ট গার্ড, নৌ পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিষেধাজ্ঞা কার্যকরে অভিযান পরিচালনা করবে।

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে গত ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন দেশব্যাপী মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালিত হয়। ওই সময়ে মা ইলিশের নির্বিঘ্ন প্রজননের সুযোগ তৈরি করতে ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও কেনাবেচা বন্ধ রাখা হয়েছিল। প্রজনন মৌসুম শেষে নদ-নদী ও উপকূলীয় মোহনায় জন্ম নেওয়া ইলিশের পোনা এখন বেড়ে ওঠার গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে।

মৎস্য বিশেষজ্ঞদের মতে, জাটকা বড় হওয়ার জন্য এ সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোট অবস্থায় নির্বিচারে জাটকা আহরণ বন্ধ করা গেলে সেগুলো পরিণত ইলিশে রূপ নেওয়ার সুযোগ পাবে। এতে ভবিষ্যতে ইলিশের উৎপাদন ও প্রাপ্যতা বাড়বে।

নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা আহরণ, পরিবহন, মজুত কিংবা বিক্রি করলে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। নিষিদ্ধ কারেন্ট জালসহ ক্ষতিকর জাল ব্যবহার বন্ধেও অভিযান পরিচালনা করা হবে।

এদিকে আট মাসের নিষেধাজ্ঞায় বাগেরহাটসহ উপকূলীয় জেলাগুলোর নদী ও সাগরনির্ভর জেলেদের জীবিকায় প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে মোংলা, শরণখোলা ও মোড়েলগঞ্জের নদী-সংলগ্ন এলাকার জেলেরা এ নিষেধাজ্ঞার কারণে আর্থিক সংকটে পড়তে পারেন। এ সময়ে নিবন্ধিত জেলে পরিবারগুলোর জন্য সরকারি খাদ্যসহায়তা ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

সংশ্লিষ্টদের মতে, শুধু অভিযান ও শাস্তির মাধ্যমে জাটকা রক্ষা সম্ভব নয়। জেলেদের সচেতনতা বৃদ্ধি, বিকল্প কর্মসংস্থান, নিয়মিত সরকারি সহায়তা এবং মাছের আড়ত ও বাজারে নজরদারি নিশ্চিত করতে হবে। পাশাপাশি নদী ও উপকূলীয় এলাকায় অবৈধ জাল ব্যবহার এবং জাটকা বেচাকেনা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে।

জাতীয় মাছ ইলিশের উৎপাদন ধরে রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য মৎস্যসম্পদ সংরক্ষণে আট মাসের এ নিষেধাজ্ঞা কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দেশের উদ্যোক্তা খাতকে টেকসই সমৃদ্ধ ও গতিশীল করতে বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ১৬টি জেলায় বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। দেশের উদ্যোক্তা খাতকে টেকসই ও গতিশীল করতে ১৬টি জেলায় বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়। ‘বাংলাদেশ রিজিওনাল কানেক্টিভিটি প্রকল্প-১’- এর আওতায় এবং ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রেনিং ইন্টারন্যাশনাল লিমিটেডের (এমটিআই) বাস্তবায়নে দেশব্যাপী এই কর্মসূচি পরিচালিত হচ্ছে।
বাজারে গিয়ে মাছ-মাংসের দাম শুনে ফিরে আসতে হচ্ছে অনেককে। সন্তানের পছন্দের খাবার কেনার ইচ্ছা থাকলেও সামর্থ্যে কুলাচ্ছে না। কোনো পরিবারের খাবারের তালিকা থেকে বাদ পড়ছে মাছ-মাংস, আবার কারও সংসারে চাল, ডাল আর আলুই হয়ে উঠেছে প্রধান ভরসা। এমনকি কোনো কোনো পরিবারে সন্তানের জন্য দুধ কেনার টাকাও জুটছে না। সংসারের খরচ সামলাতে কেউ কমিয়েছেন খাবারের পরিমাণ, কেউ বাদ দিয়েছেন প্রয়োজনীয় পণ্য। তবু মাস শেষে আয়-ব্যয়ের হিসাব মেলাতে পারছেন না স্বল্প আয়ের মানুষ।
নভেম্বর মাসের জন্য ১২ কেজি বেসরকারি এলপিজি সিলিন্ডারের দাম ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগের মাস অক্টোবরে এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা। ফলে এক মাসের ব্যবধানে ১২ কেজি সিলিন্ডারের দাম বেড়েছে ২২৩ টাকা।
চলতি মৌসুমে দুবলার চর থেকে বন বিভাগের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮ কোটি টাকা। গত ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৭ কোটি ৫০ লাখ টাকা। এর বিপরীতে আদায় হয়েছিল প্রায় ৭ কোটি ২৫ লাখ টাকা। অর্থাৎ গতবারের আদায়ের তুলনায় এবার ৭৫ লাখ টাকা বেশি রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করেছে বন বিভাগ।
তালিকাভুক্ত সিকিউরিটিজ থেকে ব্যক্তি ও বিদেশি বিনিয়োগকারীদের অর্জিত মূলধনি মুনাফার ওপর পূর্ণ কর অব্যাহতির প্রস্তাব দিয়েছে স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। দেশের শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার, বাজারের তারল্য বৃদ্ধি ও দীর্ঘমেয়াদি বিনিয়োগ উৎসাহিত করতে ২০৩০ সাল পর্যন্ত কর অব্যাহতি চায় সংগঠনটি।
ক্রেতাদের অভিযোগ, অনেক ক্ষেত্রে বিজ্ঞাপনে প্রদর্শিত পণ্যের সঙ্গে সরবরাহ করা পণ্যের মিল থাকে না। কোথাও নির্ধারিত সময়ে পণ্য পৌঁছায় না, আবার কোথাও অগ্রিম অর্থ পরিশোধের পরও পণ্য সরবরাহে বিলম্ব হয়। বিশেষজ্ঞদের মতে, ই-কমার্স খাতের প্রতি মানুষের আস্থা ধরে রাখতে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। পণ্যের সঠিক বিবরণ, মূল্য, সরবরাহের সময়সীমা এবং ফেরত নীতিমালা স্পষ্টভাবে উল্লেখ করা উচিত। এ ছাড়া অনলাইন কেনাকাটায় প্রতারণার শিকার হলে ভোক্তারা যাতে সহজেই অভিযোগ জানাতে পারেন, সে জন্য কার্যকর অভিযোগ ব্যবস্থাপনা গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, ভোক্তা অধিকার নিশ্চিত করা গেলে অনলাইন ব্যবসার প্রতি মানুষের আস্থা বাড়বে এবং দেশের ডিজিটাল বাণিজ্য খাত আরও শক্তিশালী হয়ে উঠবে।