বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩

স্ত্রীর স্বীকৃতির দাবিতে কাবিন হাতে তরুণীর অনশন

প্রকাশিত - ১২ নভেম্বর, ২০২৬   ০১:০৫ পিএম
webnews24
সংগৃহীত

২৪ঘন্টা অনলাইন: কুড়িগ্রামের রাজারহাটে স্ত্রীর স্বীকৃতির দাবিতে বিয়ের কাবিননামা হাতে স্বামীর বাড়ির সামনে অনশনে বসেছেন ২১ বছর বয়সী এক তরুণী। এ ঘটনায় অভিযুক্ত যুবক এমদাদুল হক রিয়াদ ও তার পরিবারের সদস্যরা বাড়িতে তালা দিয়ে অন্যত্র চলে গেছেন বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের পুঠিকাটা গ্রামের ইউসুফ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। এর আগে বুধবার থেকে অনশন করে ওই তরুণী। অভিযুক্ত রিয়াদ উপজেলা পুঠিকাটা গ্রামের ইউসুফ আলীর ছেলে।

তরুণীর অভিযোগ, প্রায় ছয় বছর আগে রিয়াদের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর ধারাবাহিকতায় চলতি বছরের ১০ অক্টোবর লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের কাজি মো. ফয়জার রহমানের বাড়িতে নিকাহনামার মাধ্যমে তাদের বিয়ের অঙ্গীকারনামা সম্পাদিত হয়। এর আগেও ২০২৩ সালে তারা বিয়ে করেছিলেন। তবে বয়স কম থাকায় রিয়াদের পরিবার সেই বিয়ে মেনে নেয়নি বলে দাবি করেন তরুণী।

তার দাবি, গত এক মাস ধরে রিয়াদ তাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়ে আসছেন। তাই বাধ্য হয়ে বিয়ের কাবিননামা হাতে নিয়ে স্বামীর বাড়িতে অনশন শুরু করেছেন তিনি। স্ত্রী হিসেবে স্বীকৃতি না পেলে আত্মহত্যা করবেন বলেও জানান ওই তরুণী।

আব্দুস সালাম নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘সবার মুখে শুনতে পাই রিয়াদের বাড়িতে এক মেয়ে অনশন করছে। বিষয়টি জানার পর ঘটনাস্থলে দেখতে আসি। এসে দেখি, মেয়েটি বিয়ের কাবিননামা হাতে নিয়ে বাড়ির দরজার সামনে বসে আছে।’

একই এলাকার বাসিন্দা হায়দার আলী বলেন, ‘দুপুর থেকে ওই তরুণী বিয়ের কাবিননামা হাতে রিয়াদের বাড়ির সামনে অনশন করছেন। বিষয়টি জানার পর ঘটনাস্থলে এসেছি। আমরা এলাকাবাসী চাই, উভয় পক্ষের সঙ্গে কথা বলে সুষ্ঠু ও গ্রহণযোগ্য সমাধান করা হোক।’

এদিকে অনশনের খবর পেয়ে রিয়াদের পরিবারের সদস্যরা বাড়িতে তালা দিয়ে অন্যত্র চলে যান বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত রিয়াদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, অনশনের ঘটনা সম্পর্কে তিনি অবগত নন। তবে এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছাদ চুঁইয়ে পড়ে পানি, পিলার-বিমে ফাটল, বেরিয়ে এসেছে মরিচা ধরা রড; অর্ধেকের বেশি ভবন পরিত্যক্ত ঘোষণা, বিকল্প না থাকায় ঝুঁকিপূর্ণ ভবনেই চিকিৎসা নিচ্ছেন রোগীরা।
পর্যটকের মৃত্যুর ঘটনায় বন বিভাগের সিদ্ধান্ত, বহাল থাকবে এক দিনের ভ্রমণ; উদ্বেগে পর্যটন ব্যবসায়ী ও ট্রলার মালিকেরা।
পদ্মা সেতু চালুর পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যানবাহন ও যাত্রীর চাপ প্রায় অর্ধেকে নেমে এসেছে। এতে ফেরিঘাটকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্যে মন্দা দেখা দিয়েছে। আয় কমে বিপাকে পড়েছেন হকার, হোটেল ব্যবসায়ী, ক্ষুদ্র দোকানি ও শ্রমজীবী মানুষ। বর্তমানে চাহিদা অনুযায়ী প্রতিদিন ৯ থেকে ১০টি ফেরি পরিচালনা করছে বিআইডব্লিউটিসি। অন্যদিকে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা নতুন আশার সঞ্চার করলেও ঘাটের ক্ষতিগ্রস্ত মানুষের বিকল্প কর্মসংস্থান এখন বড় চ্যালেঞ্জ।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাত ৩টার দিকে শান্টিংয়ের সময় ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে আগুন লাগে। এতে কয়েকটি আসন পুড়ে যায়। ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে মোগড়া ইউনিয়নের দুই যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনী। ক্ষতিগ্রস্ত বগি বাদ দিয়ে প্রায় এক ঘণ্টা দেরিতে ট্রেনটি আখাউড়া ছাড়ে।
জেলায় বিগত পাঁচবছরে বিভিন্ন সময়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ আহছানিয়া মিশন শিশু নগরীর ৪০ জন শিক্ষার্থীকে ১০ নভেম্বর সংবর্ধনা দেয়া হয়েছে।সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের জলাপাড়ায় অবস্থিত আহছানিয়া মিশন শিশু নগরীতে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন।