বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩

কোনাবাড়ীতে দুই কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

প্রকাশিত - ১২ নভেম্বর, ২০২৬   ০১:৩৮ পিএম
webnews24
সংগৃহীত

২৪ঘন্টা অনলাইন: গাজীপুরের কোনাবাড়ী এলাকায় অবস্থিত এম এম নিটওয়্যার লিমিটেড ও মামুন নিটওয়্যার লিমিটেড নামের দুটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) কারখানার প্রধান ফটকে কর্তৃপক্ষ কর্তৃক টানানো নোটিশের মাধ্যমে বিষয়টি শ্রমিকদের জানানো হয়।

এম এম নিটওয়্যার লিমিটেডের সহ-ব্যবস্থাপক স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়েছে, ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গেল ১০ নভেম্বর মধ্যাহ্ন বিরতির পর থেকে শ্রমিক কাজে যোগদান হতে বিরত থাকে। বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা কোনো যৌক্তিক কারণ ছাড়া কারখানায় উপস্থিত থেকেও কাজ করা থেকে বিরত থাকে। পরে শ্রমিকরা কারখানা বিভিন্ন ফ্লোরের শ্রমিকদের নামিয়ে উশৃঙ্খলভাবে কারখানাতে ভাঙচুর করে কারখানা ত্যাগ করে।

একই ধারাবাহিকতায় বুধবার (১১ নভেম্বর) সকাল থেকে অন্যায়ভাবে কর্মবিরতি শুরু করে এবং কারখানার অভ্যন্তরে উশৃঙ্খলভাবে ভয়ভীতি প্রদর্শন, মারামারি ও অরাজক পরিস্থিতি সৃষ্টি করে। শ্রমিকদের এমন আচরণ বেআইনি ধর্মঘটের শামিল।

এমতাবস্থায় কারখানার কর্তৃপক্ষ বাধ্য হয়ে কারখানার সম্পত্তি ও জানমাল রক্ষার স্বার্থে আজ থেকে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩ (১) ধারা মোতাবেক কারখানার কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, পরবর্তী সময় অনুকূল পরিবেশ সৃষ্টি হলে কারখানার কার্যক্রম চালু করার তারিখ নোটিশের মাধ্যমে জানানো হবে।

গাজীপুর শিল্প অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছাদ চুঁইয়ে পড়ে পানি, পিলার-বিমে ফাটল, বেরিয়ে এসেছে মরিচা ধরা রড; অর্ধেকের বেশি ভবন পরিত্যক্ত ঘোষণা, বিকল্প না থাকায় ঝুঁকিপূর্ণ ভবনেই চিকিৎসা নিচ্ছেন রোগীরা।
পর্যটকের মৃত্যুর ঘটনায় বন বিভাগের সিদ্ধান্ত, বহাল থাকবে এক দিনের ভ্রমণ; উদ্বেগে পর্যটন ব্যবসায়ী ও ট্রলার মালিকেরা।
পদ্মা সেতু চালুর পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যানবাহন ও যাত্রীর চাপ প্রায় অর্ধেকে নেমে এসেছে। এতে ফেরিঘাটকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্যে মন্দা দেখা দিয়েছে। আয় কমে বিপাকে পড়েছেন হকার, হোটেল ব্যবসায়ী, ক্ষুদ্র দোকানি ও শ্রমজীবী মানুষ। বর্তমানে চাহিদা অনুযায়ী প্রতিদিন ৯ থেকে ১০টি ফেরি পরিচালনা করছে বিআইডব্লিউটিসি। অন্যদিকে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা নতুন আশার সঞ্চার করলেও ঘাটের ক্ষতিগ্রস্ত মানুষের বিকল্প কর্মসংস্থান এখন বড় চ্যালেঞ্জ।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাত ৩টার দিকে শান্টিংয়ের সময় ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে আগুন লাগে। এতে কয়েকটি আসন পুড়ে যায়। ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে মোগড়া ইউনিয়নের দুই যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনী। ক্ষতিগ্রস্ত বগি বাদ দিয়ে প্রায় এক ঘণ্টা দেরিতে ট্রেনটি আখাউড়া ছাড়ে।
জেলায় বিগত পাঁচবছরে বিভিন্ন সময়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ আহছানিয়া মিশন শিশু নগরীর ৪০ জন শিক্ষার্থীকে ১০ নভেম্বর সংবর্ধনা দেয়া হয়েছে।সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের জলাপাড়ায় অবস্থিত আহছানিয়া মিশন শিশু নগরীতে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন।