রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
১ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় অর্ধশত পোশাক কারখানায় ছুটি

প্রকাশিত - ১৪ নভেম্বর, ২০২৬   ০১:০৯ পিএম
webnews24
সংগৃহীত

২৪ঘন্টা অনলাইন: সাভারের আশুলিয়ায় অর্ধশত পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। শনিবার (১৪ নভেম্বর) সকালে আশুলিয়া শিল্প পুলিশ -১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া তথ্য নিশ্চিত করেন। তবে সকাল থেকে দুপুর পর্যন্ত অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

পুলিশ জানায়, সকালে শিল্পাঞ্চল আশুলিয়ায় কয়েকটি পোশাক কারখানায় শ্রমিকরা হাজিরা দিয়ে কর্ম বিরতি পালন করেন। পরে কারখানাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এভাবে অন্তত ১০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। এছাড়াও অনির্দিষ্টকালের জন্য অন্তত শিল্পাঞ্চল আশুলিয়ায় ৪০টি পোশাক কারখানা বন্ধ রয়েছে।

শিল্পপুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া ঢাকা পোস্টকে জানান, আজকে শিল্পাঞ্চলের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। তবে সকালে ১০টি পোশাক কারখানায় কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে। এছাড়া ৪০টি পোশাক কারখানা ১৩(১) ধারায় বন্ধ রয়েছে। যেকোনো অপীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মুন্সীগঞ্জের শ্রীনগরে জ্বীন তাড়ানোর কথা বলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে স্থানীয় একটি মসজিদের খতিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের নাম মাওলানা রেজাউল বারী। তিনি শ্রীনগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হিসেবে কর্মরত ছিলেন।
পালিয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি; তথ্যপ্রযুক্তির সহায়তায় মোংলা বন্দরকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ অভিযানে এসআরবি-০৯, সিলেটের সদস্যরা সহযোগিতা করেন। পরে তাকে মোংলা থানায় নিয়ে আসা হয়।
বিজ্ঞানচর্চার পাশাপাশি সাহিত্যাঙ্গনেও নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেন পূরবী বসু। তার লেখায় নারীর অধিকার, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবন ও সংগ্রাম বিশেষ গুরুত্ব পেয়েছে। গল্প, উপন্যাস, প্রবন্ধ ও কবিতা নিয়ে প্রকাশিত হয়েছে তার ৪০টিরও বেশি বই।