বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
৪ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

প্রকাশিত - ১৮ নভেম্বর, ২০২৬   ০৯:২৮ পিএম
webnews24
সংগৃহীত

২৪ঘন্টা অনলাইন: প্রথম ইনিংসে চারশ করা বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে বেশ বড় বিপদে পড়েছে। একশ হওয়ার আগেই পাঁচ উইকেট নেই তাদের। চা বিরতির আগে বাংলাদেশ তিন উইকেট হারায়। শেষ সেশনের শুরুতে দ্রুত আরও দুটি উইকেট পড়ে। ৮৭ রানের মধ্যে ব্যাটিং লাইনের প্রথম পাঁচ ব্যাটার বিদায় নিয়েছেন। আলোর স্বল্পতায় চতুর্থ দিনের বাকি ৮০ মিনিটের খেলা নিয়ে শঙ্কা জেগেছে।

দক্ষিণ আফ্রিকাকে ৫৫৭ রানে অলআউট করে বাংলাদেশ। ১৫৭ রানে পিছিয়ে থেকে খেলতে নেমে সাত বলের মধ্যে দুই ব্যাটারকে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে। মাত্র এক রানের ব্যবধানে জোড়া আঘাত। দলীয় ১১ রানে প্রথম ইনিংসের হাফ সেঞ্চুরিয়ান তানজিদ হাসান তামিম থামেন। ইয়ানসেনের বলে রায়ান রিকেলটনের গ্লাভসে ধরা পড়েন তিনি। দক্ষিণ আফ্রিকান পেসারের আগের ওভারের শেষ বলে কট বিহাইন্ডের আবেদনে আম্পায়ার আঙুল তুলে দেন। তানজিদ রিভিউ নিয়ে বেঁচে যান, তার ব্যাট নয় প্যাড ছুঁয়ে বল পড়েছিল রিকেলটনের হাতে। কিন্তু ইয়ানসেনের পরের ওভারের প্রথম বলে থামতে হলো তাকে মাত্র ৪ রান করে।

নতুন ব্যাটার হিসেবে নেমে মুমিনুল হক খেলতে পেরেছেন মাত্র ৩ বল। প্রথম ইনিংসে ডাক মারা এই ব্যাটার ১ রান করে রাবাদার বলে বোল্ড হন। ১১ ও ১২ রানে বাংলাদেশ হারায় দুটি উইকেট। আগের ইনিংসে ম্যাচের প্রথম বলে ডাক মারা মাহফিজুল ইসলাম রবিন দুইবার জীবন পান। একবার প্রথম স্লিপে উইয়ান মুল্ডারের হাত ফসকে, আরেকবার রিভিউ নিয়ে। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি রানের খাতা খোলেন রাবাদাকে চার মেরে।

রবিনকে নিয়ে নাজমুল হোসেন শান্ত ৩১ রানের জুটি গড়ে থামেন। সিমন হারমারের বল খোঁচা দিয়ে এইডেন মারক্রামের সহজ ক্যাচ হলে ১১ রানে থামে অধিনায়কের ইনিংস। প্রথম ইনিংসে দারুণ পারফর্ম করা তাওহীদ হৃদয় রবিনকে নিয়ে দলীয় স্কোর ৫৮ রানে রেখে চা বিরতিতে যান। ফিরে চতুর্থ ওভারে এই জুটি ভেঙে যায়। প্রথম ইনিংসে ডাক মারা রবিন ৩২ রানে হারমারের বলে বোল্ড হন। হৃদয়কে ২৩ রানে রিকেলটনের ক্যাচ বানান রাবাদা।

গতকাল তৃতীয় দিন শেষে ৩৭৬ রানে ৭ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা অস্বস্তির মধ্যে পড়েছিল। তখনও বাংলাদেশের চেয়ে তারা ২৪ রানে পিছিয়ে ছিল। দলের অবস্থা দেখে রায়ান রিকেলটন সংবাদ সম্মেলনে বলেছিলেন, ১০০ রানের লিড নিতে পারলেই যেন স্বস্তি পান তারা। এই ব্যাটারের লক্ষ্য পূরণ তো হয়েছেই, তার কথা বিবেচনা করলে চাওয়ার চেয়ে বেশিই পেয়েছে প্রোটিয়ারা। এদিন একটি শতাধিক ও চল্লিশোর্ধ্ব দুটি জুটিতে ১৫৭ রানের লিড নিয়েছে স্বাগতিকরা। ৫৫৭ রানে দক্ষিণ আফ্রিকা থেমেছে। হাসান সর্বোচ্চ চার উইকেট নেন। মিরাজ ও তাসকিন পান দুটি করে উইকেট। হৃদয় ও লিটন দাসের সেঞ্চুরিতে বাংলাদেশ প্রথম ইনিংসে ৪০০ রান করেছিল।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।