শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

গরমে অরুচি কমাবে ‘কাঁচা আম-ছোট মাছের তরকারি’

প্রকাশিত - ১৪ মে, ২০২৫   ০৫:২১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : মৌসুমী ফল হিসেবে এই সময় কাঁচা আম খেতে পারেন। চিকিৎসকেরা প্রতিদিন মৌসুমী ফল খাওয়ার পরামর্শ দেন। এতে রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বাড়ে তেমনি অরুচিও কমে। গরমে অনেকের অরুচি তৈরি হয়। অরুচি দূর করতে খেতে পারেন ‘কাঁচা আম-ছোট মাছের তরকারি’। মলা মাছ বা অন্য কোনো ছোট মাছ দিয়ে রান্না করতে পারেন এই পদ।
উপকরন :
মলা মাছ: আড়াইশ গ্রাম
হলুদের গুঁড়া: আধা চা চামচ
ধনিয়ার গুঁড়া: ১ চা চামচ
তেল: পরিমাণ মতো
লবণ: স্বাদ মতো
কাঁচা মরিচ কুচি: পরিমাণ মতো
পেঁয়াজ কুচি: দুইটি

প্রথম ধাপ: মাছ ভালোভাবে ধুয়ে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, তেল, লবণ, কাঁচা মরিচ কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে হাতে মেখে নিন। এরপর হাত ধুয়ে অল্প পরিমাণে পানি দিয়ে দিন।

দ্বিতীয় ধাপ: প্যান ঢেকে চুলায় বসিয়ে দিন। পানি ফুটে উঠলে ফালি করে রাখা কাঁচা আম দিয়ে অল্প নেড়ে চেড়ে দিন।

তৃতীয় ধাপ: আম সেদ্ধ হয়ে গেলে ও মাখো মাখো হয়ে গেলে ধনিয়া পাতা কুচি ছিটিয়ে নামিয়ে নিন।  

২৪ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন