শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ছুটির দিনে খেতে যেভাবে রান্না করবেন ‘পেশোয়ারি বিফ’

প্রকাশিত - ১৭ মে, ২০২৫   ০৪:৫৮ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : ঢাকাতে জনপ্রিয়তা পাচ্ছে পেশোয়ারি বিফ। চর্বিযুক্ত মাংস দিয়ে রান্না করতে হয় এই পদ। ছুটির দিনে বাড়িতেই তৈরি করে নিতে পারেন পেশোয়ারি বিফ।আসুন তাহলে জেনে  নেয়া যাক যেভাবে রান্না করবেন ‘পেশোয়ারি বিফ’ ।

উপকরণ :
চর্বি ও হাঁড়সহ গরু/খাসির মাংস: ২ কেজি
ঘি: ৩ টেবিল চামচ
আদা: ১ টুকরা
রসুন: বড় ২ টা
দারুচিনি: ২/৩ টুকরা
লবঙ্গ: ৩/৪ টা
পেঁয়াজ: ২/৩ টা
টমেটো: ৩ টা
গোলমরিচ: ১০/১২ টা
কাঁচামরিচ: ৫/৬ টা
লবণ: স্বাদমতো

প্রথম ধাপ: চর্বিসহ গরু বা খাসির মাংস ভালোভাবে লবণ মেখে ৩০ মিনিট রেস্টে রেখে দিন। যে পাতিলে রান্না করবেন, সেই পাতিলে মাংসের চর্বিগুলো বিছিয়ে নিন। এরপরের স্তরে মাংসের হাঁড়গুলো বিছিয়ে নিন। এ পর্যায়ে ওপরের স্তরে রাখুন মাংস। অর্থাৎ চর্বি, হাড় এবং মাংস এভাবে সাজিয়ে নিন।

দ্বিতীয় ধাপ: টমেটো, পেঁয়াজ, রসুন, গোলমরিচ, কাঁচামরিচ, দারুচিনি, লবঙ্গ মাংসের পাত্রে দিয়ে পাত্রের মুখ ঢেকে দিন। তারপর আটা দিয়ে ঢাকনার চারপাশ আটকে নিন। এবার চুলায় বসান। শুরুতে ৫ মিনিট মধ্যম আঁচে এবং এরপর একেবারে মৃদু তাপে রান্না করতে হবে ২ থেকে ৩ ঘণ্টা। মাঝে মাঝে ঢাকনা খুলে গরম পানি যোগ করে নিতে হবে। এই পদটি ঝোল অনেকটা নিহারির মতো হবে। আপনি যদি এমনটা না চান তাহলে পানির পরিমাণ কম দিতে হবে।

তৃতীয় ধাপ: চাইলে কয়লার আগুনেওএ পদটি করতে পারেন। তাহরে মাংস একদম নরম তুলতুলে হবে।
২৪ ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন