২৪ঘণ্টা অনলাইন : ভিটামিন বি১২-এর ঘাটতিকে হালকা ভাবে নেবেন না। নিলেই বিপদ। ঘটে যেতে পারে ভয়াবহ ঘটনা। তাই সাবধান। অফিসে কাজের চাপ, সংসারে নানা রকমে দায়দায়িত্ব থাকে। সব মিলিয়ে প্রতিদিনই মানসিক চাপ বাড়ে। বিকালের পর দিকে ঘাড়-কাঁধের যন্ত্রণা শুরু হয়ে যায়। ঘন ঘন মাথাব্যথা হয়। না অফিসে গিয়ে কাজ করতে ইচ্ছে করে, না বাড়িতে ফিরে কোনও কাজ করার এনার্জি থাকে। সারাদিন জুড়ে শরীরে ক্লান্তি থাকে। এই সব উপসর্গের কারণ কিন্তু অত্যধিক কাজের চাপ নয়। হতে পারে আপনার দেহে ভিটামিন বি১২-এর ঘাটতি রয়েছে।
ভিটামিন বি১২-এর ঘাটতিকে হালকা ভাবে নেবেন না। এই ভিটামিনের ঘাটতি হলে দেহে ‘ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া’ দেখা দিতে পারে। এই রক্তাল্পতায় দেহে অস্বাভাবিক আকারে লোহিত রক্তকণিকা গঠিত হয়। এগুলো ঠিকমতো কাজও করে না। অক্সিজেনও বহন করে। এই কারণে হার্টকেও বেশি কাজ করতে হয়। আর তখনই দুর্বলতা, হাত-পা কাঁপা, পেশির অসাড়তা, মাথাব্যথা, ঝিমুনি ভাবের মতো নানা উপসর্গ দেখা দেয়।
