২৪ঘণ্টা অনলাইন : ফোনে তো কতই অ্যাপ থাকে! নিত্যনতুন অ্যাপ ইনস্টলের বাতিকও থাকে অনেকের। অ্যাপলের অ্যাপ স্টোরে রয়েছে ২০ লক্ষ অ্যাপ। গুগল প্লে স্টোরের ক্ষেত্রে সংখ্যাাটা ৩০ লক্ষ। কিন্তু এই সব অফিসিয়াল স্টোর থেকে ডাউনলোড করার অর্থই যে আপনি ‘সেফ’ তা কিন্তু নয়। চোখকান খোলা না রাখলে কিন্তু তা বিপদকে আমন্ত্রণ জানানোরই শামিল। জানা যাচ্ছে গবেষকরা অনেকগুলি অ্যাপই খুঁজে পেয়েছেন যারা জনপ্রিয় ডিজিটাল ওয়ালেটগুলির নাম ও আইকন নকল করে প্রস্তুত রয়েছে আপনাকে বোকা বানাতে। জেনে নিয়ে সতর্ক হোন।
এক ওয়েবসাইট জানাচ্ছে, ২০টির বেশি অ্যাপের খোঁজ ইতিমধ্যেই মিলেছে। তবে যেহেতু এখনও খোঁজ চলছে তাই সংখ্যাটা বাড়তেই পারে। এর মধ্যে রয়েছে ৯টি ওয়ালেট! আসুন দেখে নেওয়া যাক কোন কোন অ্যাপ রয়েছে তালিকায়-
প্যানকেক সোয়্যাপ
সুয়েত ওয়ালেট
হাইপারলিকুইড
রেইডিয়াম
বুলএক্স ক্রিপ্টো
ওপেনওসিয়ান এক্সচেঞ্জ
মিটিওরা এক্সচেঞ্জ
সুশিসোয়্যাপ
হার্ভেস্ট ফিনান্স ব্লগ
