শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ব্রণ কমাতে কি কাণ্ডই না করতেন লাস্যময়ী তামান্না

প্রকাশিত - ০৬ আগস্ট, ২০২৫   ১২:৩৯ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : অভিনেত্রী তমন্না ভাটিয়া রূপচর্চার কথা শুনে হতবাক সকলে। কেন? ‘স্ত্রী ২’ ছবির ‘আজ কি রাত’ গানটি বছর ঘুরলেও জনপ্রিয়তা হারায়নি। শুধু গান নয়, দৃশ্যায়নে তামন্না ভাটিয়ার নাচ নিয়েও চর্চা হয়েছে বিস্তর। ‘ওডেলা ২’, ‘লাস্ট স্টোরিজ় ২’-সহ বেশ কিছু ছবি থেকে ক্রমশই তাঁর অনুরাগীর সংখ্যা বেড়েছে।

তামন্নার মাখনের মতো মোলায়েম ত্বক, নির্মেদ চেহারা কীভাবে, তা জানতে উৎসাহী অনেকেই। তবে অভিনেত্রীর রূপচর্চার কৌশল শুনে ‘থ’ সকলেই। সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে এক প্রশ্নের উত্তরে তমন্না বলেন, ‘‘ব্রণ কমাতে নিজের মুখের লালা লাগিয়েছি। খুবই কাজের।’’ এমন কথা শুনে পডকাস্টে যিনি সাক্ষাৎকার নিচ্ছিলেন, তিনি হেসে ফেলেন। ভাবেন অভিনেত্রী বুঝি মজা করছে। এদিকে, এমন উদ্ভট উত্তর শুনে স্রোতারাও ‘থ’ হয়ে যান। সকলের অভিব্যক্তি দেখে অভিনেত্রী দাবি করেন, ‘এটা সত্যি কাজের’।

ব্রণ কমাতে দারুণ কাজের স্যালিসাইলিক অ্যাসিড
শুধু একটি পডকাস্টেই নয়, অতীতে অন্য সাক্ষাৎকারে ব্রণ কমাতে এমন উদ্ভট উপায়ের কথা বলেছিলেন তিনি। একটি নয়, আরও নানা রকম কৌশল অবলম্বন করেছিলেন তামান্না। ব্রণ কমাতে মাটির সঙ্গে অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়েও মেখেছেন। তবে তা বলে, উঠতি বয়সের ছেলেমেয়েদের এমন উপায় মানতে উদ্বুদ্ধ করেননি তিনি। বলেছেন, ত্বকের সমস্যায় চিকিৎসকের পরামর্শ নিতে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন