শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

রবীন্দ্রনাথের প্রিয় রেসিপি ‘চিংড়ি মালাইকারি’

প্রকাশিত - ১৩ আগস্ট, ২০২৫   ১২:২৭ এএম
webnews24

২৪ঘণ্টা অলাইন : ব্রিটিশ শেফ শন কেনওয়ার্দি রবীন্দ্রনাথ ঠাকুরের সংগৃহীত মেন্যু কার্ডগুলো সংগ্রহ করেছেন এবং বেশ কিছু রেসিপি নিয়ে গবেষণাও করেছেন। জানা গেছে, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় রেসিপিগুলোর মধ্যে একটি ছিলো নারকেল চিংড়ি বা চিংড়ি মালাইকারি। স্বাদে-গন্ধে ভরপুর এই রেসিপি নিজেই তৈরি করে নিন। 

উপকরণ : 
চিংড়ি: ১ কেজি
নারকেলের দুধ: ৩ কাপ
নারকেল বাটা: ১ কাপ
পেঁয়াজ কুচি: ১ কাপ
পেঁয়াজ বাটা: ২ টেবিল চামচ
আদা বাটা: ১ টেবিল চামচ
রসুন বাটা: ১ টেবিল চামচ
ঘি: ১ কাপ
ধনে গুঁড়া: ২ চা-চামচ
মরিচ গুঁড়া: ২ চা-চামচ
তেজপাতা: ২টি
এলাচ: ৩-৪টি
দারুচিনি: ২ ইঞ্চির ১টি
লবঙ্গ: ৩-৪টি
আস্ত ছোট পেঁয়াজ: ৮ টি
লেবুর রস: ১ টেবিল চামচ
কাঁচা মরিচ: ৮টি
চিনি: ১ চা-চামচ
লবণ: স্বাদমতো।

প্রথম ধাপ    

প্রথমে চিংড়ি ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে লেজসহ এক পাশে রেখে দিন। 

দ্বিতীয় ধাপ

এ পর্যায়ে  চুলায় কড়াই গরম করে নিন। তাতে এক কাপ ঘি ঢেলে দিন। ঘি গরম হয়ে এলে একে একে পেঁয়াজ কুচি, তেজপাতা ছেড়ে দিন। পেঁয়াজ সামান্য লাল হয়ে এলেই ৩ কাপ পানি দিয়ে দিন। এরপর কিছু সময় জ্বাল দিন। পেঁয়াজ নরম হয়ে এলে এলাচি, দারুচিনি, লবঙ্গ, আদা বাটা, রসুন বাটা, পেয়াজ বাটা, ধনে, জিরা এবং মরিচের গুঁড়া দিয়ে দিন। তারপর আরও কিছু সময় ভালো করে কষিয়ে নিন। প্রয়োজনে অল্প অল্প নারকেলের পানি দিয়ে কষিয়ে নিতে পারেন।

তৃতীয় ধাপ    

তরকারি থেকে তেল এবং মসলা আলাদা হয়ে এলে এতে নারকেল বাটা দিয়ে অল্প কষিয়ে নিন। কষানো মসলার মধ্যে আস্ত পেঁয়াজ ও চিংড়ি ছেড়ে দিয়ে ২ মিনিট ভালো করে কষান। 

চতুর্থ ধাপ    

শেষ পর্যায়ে এসে নারকেলের ঘন দুধ দিয়ে দিন। ফুটে উঠলে কাঁচা মরিচ দিয়ে ঢেকে দিন। সুগন্ধ ঠিক রাখার জন্য মাঝারি আঁচে রান্না করুন। ২ মিনিট পরেই ঢাকনা খুলে তাতে স্বাদমতো লবণ, চিনি এবং লেবুর রস দিয়ে দিন। ব্যাস, পরিবেশনের জন্য রেডি চিংড়ির মালাইকারি। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন