শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

একঘেয়ে ঝোলের স্বাদ বদলাবে মরিচ পোড়া রুই

প্রকাশিত - ০২ সেপ্টেম্বর, ২০২৫   ০৬:১১ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : শুকনো মরিচ পুড়িয়ে বেটে তা দিয়ে  রুই মাছের স্বাদ গরম ভাতে অতুলনীয়। রুই মাছের ঝাল বা ঝোল খেয়ে অরুচি হলে নতুন নতুন রান্নার প্রণালী খুঁজে বার করা হয় প্রায়ই। বিশেষ করে পুরনো দিনের যে সব রান্না রয়েছে, তা এখন হারিয়েই যেতে বসেছে। এর মধ্যেই একটি মরিচ পোড়া রুই। শুকনো মরিচ পুড়ে বেটে তা দিয়ে রুই মাছের  স্বাদ বদলাতে রেঁধে দেখতেই পারেন।
মরিচ পোড়া রুই

উপকরণ: চার পিস রুই মাছ,  ৩-৪টি শুকনো মরিচ, বড় ১টি পেঁয়াজবাটা, এক চামচ আদাবাটা, ১ চামচ আস্তজিরে, ১টি টমেটো টুকরো করে কাটা,  আধ চামচ হলুদ গুঁড়ো,সর্ষের তেল, লবন স্বাদমতো

প্রণালী: মাছের টুকরোগুলি লবন-হলুদ মাখিয়ে রাখুন। এ বার শুকনো কড়াইয়ে শুকনো মরিচগুলি ভাল করে নাড়াচাড়া করে নিন। পোড়া গন্ধ বার হলে সেগুলি তুলে নিয়ে ঠান্ডা হতে দিন। অল্প পানি দিয়ে মরিচগুলি বেটে রাখুন। আদা, পেঁয়াজ, আস্তজিরে অল্প পানি দিয়ে বেটে নিন। মশলা বাটা হয়ে গেলে মাছগুলি ভাল করে ভেজে নিন। ওই তেলেই প্রথমে পোড়া মরিচের বাটা দিন। আঁচ কমিয়ে নাড়তে থাকুন। তাতে আদা-পেঁয়াজ-জিরে বাটা দিয়ে সামান্য লবন ও হলুদ দিয়ে কষান। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে তাতে টমেটোকুচি দিয়ে ঢেকে দিন। মশলা কষে গেলে তাতে মাছভাজাগুলি দিয়ে অল্প পানি দিন। এই রান্না মাখা মাখা ঝোল হয়, তাই পানি বুঝে দিতে হবে। ঝোল শুকিয়ে এলে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন। গরম ভাতে পরিবেশন করুন।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন