শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ত্বক ও চুলে চালের পানি ব্যবহারের নিয়ম

প্রকাশিত - ০৬ অক্টোবর, ২০২৫   ১২:০৫ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ত্বক ও চুলের যত্নে চালের পানি উপকারী। চাল ধোয়া পানিতে ভিটামিন বি, ভিটামিন ই, অ্যামিনো অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ পদার্থসহ অনেক পুষ্টি উপাদান থাকে। এই উপাদানগুলো ত্বক ও চুলের যত্নে দারুণ কাজ করে। এ পানিতে থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যগুলো ত্বকের জ্বালাপোড়া ভাব কমায়, ময়লা পরিষ্কার করে। এ পানিতে থাকা অ্যামিনো এসিড, অ্যান্টি-অক্সিডেন্ট ও খনিজ পদার্থ ত্বকের বার্ধক্য প্রক্রিয়া ধীর করে দিতে সক্ষম। 

চালের পানি কীভাবে ব্যবহার করবেন

ত্বকের যত্নে 

টোনার হিসেবে
ফেস টোনার হিসেবে ব্যবহার করতে পারেন চালের পানি। এটি প্রতিদিন মুখে লাগান এবং আলতো করে ম্যাসাজ করুন। নিয়মিত ব্যবহারে ত্বক হবে উজ্জ্বল। 

ফেসপ্যাক হিসেবে
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে চালের পানি অন্যান্য প্রাকৃতিক উপাদানের সঙ্গে মিশিয়ে ফেসপ্যাক বানাতে পারেন। এ ফেসপ্যাক ত্বকের স্থিতিস্থাপকতাও বাড়াবে। 

চুলের যত্নে

চুল মজবুত করতে

শ্যাম্পু করার পর চালের পানি দিয়ে চুল ধুয়ে নিন। কিছুক্ষণ পর সাধারণ পানি দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে দুই থেকে তিন দিন এভাবে চালের পানি ব্যবহার করলে চুল মজবুত হবে।  

কন্ডিশনার হিসেবে

চালের পানি চুলের কন্ডিশনার হিসেবেও ব্যবহার করতে পারেন। এর ব্যবহারে চুলের উজ্জ্বলতা বাড়বে। বাড়বে শক্তি।

খুশকি দূর করতে

খুশকি কমাতে, স্ক্যাল্প ভালো রাখতে চালের পানি ব্যবহার করা যেতে পারে। 

চালের পানি তৈরির পদ্ধতি
এক কাপ চাল ভালো করে ধুয়ে নিন। ধুয়ে রাখা চাল দুই কাপ পানিতে ভিজিয়ে রাখুন। ৩০ মিনিটের মতো ভিজিয়ে রেখে ভালো করে ফুটিয়ে নিন। সেদ্ধ হয়ে গেলে ঠাণ্ডা করে পানি ছেঁকে নিন। এবার ত্বক ও চুলের জন্য ব্যবহার করতে পারেন। আরও একভাবে চালের পানি ব্যবহার করতে পারেন। ধুয়ে রাখা চাল পানিতে ভিজিয়ে সারারাত রেখে দিন। সকালে সেই পানি ব্যবহার করুন। এতেও উপকার পাবেন। 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন