শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

যেসব খাবার ভুলেও কাঁচা খাবেন না

প্রকাশিত - ০৫ ফেব্রুয়ারি, ২০২৬   ০১:৫৯ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : কথায় আছে, শরীরের নাম মহাশয়, যা সয়াবেন তাই সয়!—এই কথাকে অক্ষরে অক্ষরে মেনে অনেকেই না জেনে–বুঝে যা খুশি তাই খেয়ে ফেলেন। কেউ কেউ আবার কিছু খাবার কাঁচাই খাওয়ার অভ্যাস গড়ে তোলেন। কিন্তু বিশেষজ্ঞদের মতে, এই অভ্যাস মারাত্মক বিপদের কারণ হতে পারে। কাঁচা বা অর্ধসিদ্ধ কিছু খাবারে থাকা ব্যাকটেরিয়া ও বিষাক্ত উপাদান শরীরে নানা রোগ ডেকে আনে।

চলুন জেনে নিই, কোন কোন খাবার কখনোই কাঁচা খাওয়া উচিত নয়—

কাঁচা মাংস
কাঁচা মাংসে সালমোনেলা ও ক্যামপাইলোব্যাক্টর ব্যাকটেরিয়া থাকতে পারে। এতে বমি, ডায়রিয়া, পেটব্যথা এমনকি ঘুমের সমস্যাও দেখা দিতে পারে।

টুনা মাছ
কৌটোবন্দি টুনা মাছ ভালোভাবে রান্না না করলে তাতে থাকা প্যারাসাইটস শরীরের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।

মাশরুম
ভালোভাবে রান্না না করা মাশরুম প্রায় বিষের মতো কাজ করে। রান্নার আগে গরম পানিতে ফুটিয়ে জল ফেলে দেওয়া জরুরি।

কাঁচা ডিম
কাঁচা ডিমে সালমোনেলা ব্যাকটেরিয়া থাকতে পারে, যা হজমশক্তি নষ্ট করে দেয়।

কাঁচা শিম
শিমের দানায় থাকা ফাইটোহেমাগ্লুটিনিন পেটের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই কাঁচা বা অল্প সেদ্ধ শিম খাবেন না।

আলু
অপর্যাপ্তভাবে রান্না করা আলুতে থাকা সোলানাইন হজমের সমস্যা সৃষ্টি করতে পারে।

আলফালফা স্প্রাউটস
এতে সালমোনেলা ও ই. কোলি ব্যাকটেরিয়া থাকতে পারে। ভালোভাবে রান্না ছাড়া খাওয়া ঝুঁকিপূর্ণ।

সবশেষে মনে রাখতে হবে, খাবার শুধু সুস্বাদু হলেই চলবে না—তা নিরাপদ ও স্বাস্থ্যসম্মত হওয়াও জরুরি। ভালোভাবে রান্না করে, পরিমিত তেল-মশলায় খাবার খান। নইলে সুস্থ থাকার বদলে ওষুধই হয়ে উঠতে পারে নিত্যসঙ্গী।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন