২৪ঘণ্টা অনলাইন : শরীরের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ সমান গুরুত্বপূর্ণ। তবে আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী, নাভিই হল শরীরের মূল কেন্দ্রবিন্দু। হাজার হাজার স্নায়ুর মিলনক্ষেত্র। আর সেই নাভিতে একফোঁটা অলিভ অয়েল বদলে দিতে পারে সব কিছু। ম্যাজিকের মতো শরীরের ভোল পালটে দিতে পারে সামান্য় তেল।
সাধারণত নারকেল কিংবা সরষের তেল নাভিতে ব্যবহার করেন অনেকে। তবে আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী, একফোঁটা অলিভ অয়েলই সবচেয়ে বেশি কার্যকর। তাই নিজের ভালো চাইলে আজ থেকেই রাতে ঘুমনোর আগে একফোঁটা অলিভ অয়েল দিন নাভিতে। রোজকার অভ্যাসে শারীরিক অসুস্থতা দূর হবে নিমেষেই। তবে অলিভ অয়েল নাভিতে লাগানোর আগে বেশ কিছু নিয়ম মানা প্রয়োজন। নইলে খাটুনিই সার। লাভ হবে না কিছুই।
প্রথমে ভালো করে নাভি পরিষ্কার করে নিন। সেক্ষেত্রে নরম কাপড় কিংবা ইয়ারবাডস ব্যবহার করতে পারেন। হালকা হাতে পরিষ্কার করুন। নইলে নাভিতে ব্যথা হতে পারে। এবার বিছানায় শুয়ে পড়ুন। এক ফোঁটা অলিভ অয়েল নাভির ভিতরে দিন। যাতে গোটা নাভিতে তেল ছড়িয়ে পড়ে তাই মিনিট পাঁচেক আঙুল দিয়ে মাসাজ করুন। সারারাত অলিভ অয়েল নাভিতে লাগিয়ে রাখুন। সকালে ঘুম থেকে উঠে ভালো করে ধুয়ে নিন। তাতেই হাজারও রোগভোগ থেকে মিলবে মুক্তি।
নাভিতে অলিভ অয়েল দিয়ে মাসাজের ফলে কোষ্ঠকাঠিন্য দূর হবে। তার ফলে পেটে ব্যথা, গ্যাস অথবা হজমের সমস্যা থেকে রেহাই পেতে পারেন। গাঁটে গাঁটে ব্যথার সমস্যায় আপনিও কি ভুগছেন? নাভিতে অলিভ অয়েল মাসাজের ফলে বাড়বে হাড়ের জোর। এই সমস্য়া থেকে মুক্তি পেতে পারেন সহজেই।
বর্তমানে হাজার কাজের ব্যস্ততায় মানসিক চাপ ক্রমশ বাড়ছে। মানসিক স্বাস্থ্যের উন্নতিতে ম্যাজিকের মতো কাজ করে অলিভ অয়েল। নাভিতে দু'ফোঁটা এই তেল মাখলেই হবে সমস্যার সমাধান। মাসের কয়েকটি দিন মহিলারা পেটের যন্ত্রণায় কষ্ট পান। ঘুমনোর আগে সেই সমস্যা থেকে রেহাই দিতে পারে এই ছোট্ট কৌশল। তাই আজই চেষ্টা করুন।
মরশুম বদলের সময় ত্বকের শুষ্কতা বাড়ে। নাভিতে এক ফোঁটা অলিভ অয়েল সে সমস্যা থেকে রেহাই দেবে। ত্বক করে তুলবে আরও উজ্জ্বল। তাই আর বেশি দেরি করবেন না। আজ থেকেই নাভিতে এক ফোঁটা অলিভ অয়েল লাগান। তাতেই আপনি হয়ে উঠবেন আরও সুন্দর। শারীরিক সমস্যাও হবে দূর।
