শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

পাপ মোচনের মাস

প্রকাশিত - ১৮ ফেব্রুয়ারি, ২০২৬   ১১:৩৪ এএম
webnews24

ইসলামে গুণাহের স্তর বিন্যাস করা হয়েছে। সগিরা বা ছোট গুনাহ, কাবিরা বা বড় গুনাহ। ইসলামে গুনাহের এমনও স্তর আছে- যে গুনাহের শাস্তি মৃত্যুদণ্ড। তবে এমনই একটি মাস আমাদের সামনে যে মাসে চাইলেই আমরা ইসলাম অনুসারে অনেক পাপ মাফ করে নিতে পারি। কুরআনের বিভিন্ন আয়াত ও রাসূলে পাকের বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত যে, রমজান হলো- এমন একটি মাস, যে মাসে শয়তানদের শৃঙ্খলিত করা হয় এবং জান্নাতের দরজা সমুহ খুলে দেওয়া হয়। রমজান রোজা ও ইবাদতের মাস, পবিত্র কুরআন নাজিলের মাস ও গুনাহ মাফের মাস। 

এ মাসে আমরা যে কোন গুনাহ থেকেই মাফ পেতে পারি 
আসুন জেনে নেই এই মাস সম্পর্কে কুরআন ও হাদীসে কি উল্লেখ করা হয়েছে। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, রমযান মাস, যাতে কুরআন নাযিল করা হয়েছে মানুষের জন্য হিদায়াত স্বরূপ এবং হিদায়াতের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য-মিথ্যার পার্থক্যকারী রূপে। সুতরাং তোমাদের মধ্যে যে এ মাসটিতে উপস্থিত হবে, সে যেন তাতে রোযা পালন করে। (বাক্বারাহ- ১৮৫)

অপর এক বর্ণনায় আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি কুরআন অবতীর্ণ করেছি কদরের রাতে। রাসূল! আপনি কি জানেন কদরের রাত কী? কদরের রাত হলো এক হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ একটি রজনী। (কদর- ১, ২, ৩) রাসূলের বিভিন্ন হাদীসেও রমজানের অনেক গুরুত্ব বর্ণনা করা হয়েছে। 

রমজান সম্পর্কে রাসূল সা. বলেন, খন রমজান আসে, তখন জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শৃঙ্খলিত করা হয়। (বুখারী- ৩২৭৭)
অপর এক হাদীসে রাসূল সা. বলেন- যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার অতীতের সকল পাপ ক্ষমা করা হবে। (বুখারী- ২০০৯) 

তাই ইসলাম ধর্ম অনুসারে এ মাসে চাইলেই যে কেউ, যে কোন পাপ থেকে ক্ষমা পেতে পারে। একজন মোসলমান সুবেহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত, পানাহার ও পাপাচার থেকে বিরত থেকে, রোজা পালন করার মাধ্যমে, জীবনের যাবতীয় পাপ ও ভুল হতে মাফ পেতে পারে। রোজা পালন ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম, যা আত্মশুদ্ধি, সংযম ও ইবাদত হিসেবে পরিচিত। এ মাসেই পবিত্র কুরআন নাজিল হয়েছিল এবং এটি রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। 

অতএব, আল্লাহ এই পবিত্র মাসে আমাদেরকে বেশি বেশি কোাআন তেলাওয়াত, খুব একনিষ্ঠ ও ভক্তি সহকারে রোজা পালন, রাত জেগে বেশি বেশি নামাজ আদায় এবং দরিদ্রদের পেট ভরে খাওয়ানোর তৌফিক দান করুন। আমিন। 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন