শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ইফতারে স্বস্তি দেবে খরমুজের শরবত

প্রকাশিত - ২৩ ফেব্রুয়ারি, ২০২৬   ১০:২৬ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : রোজার দিনে দীর্ঘ সময় না খেয়ে থাকার পর শরীরকে দ্রুত সতেজ করতে পারে ফলের শরবত। ইফতারের টেবিলে সহজে তৈরি করা যায় এমন স্বাস্থ্যকর পানীয়গুলোর মধ্যে খরমুজের শরবত অন্যতম। খরমুজে প্রচুর পানি, ভিটামিন এ ও সি থাকে। সারাদিন রোজা রাখার পর শরীরের পানির ঘাটতি পূরণে এটি বেশ উপকারী এবং দ্রুত শক্তি জোগাতেও সহায়তা করে।

উপকরণ : 

খরমুজ ২ কাপ (টুকরা করা), ঠান্ডা পানি ২ কাপ, চিনি ২–৩ টেবিল চামচ (স্বাদমতো), মধু ২ টেবিল চামচ, গুঁড়া দুধ ৪ টেবিল চামচ, আইস কিউব পরিমাণমতো। 

প্রস্তুত প্রণালী : 

প্রথমে খরমুজের খোসা ও বীজ ফেলে ছোট ছোট টুকরা করে নিন। এবার ব্লেন্ডার জারে পানি, খরমুজ, চিনি, গুঁড়া দুধ, মধু একসঙ্গে ব্লেন্ড করে নিন। মসৃণ হয়ে এলে গ্লাসে ঢেলে নিন। তারপর গ্লাসে ঢেলে আইস কিউব দিয়ে পরিবেশন করুন।ইফতারে পরিবেশনের সময় গ্লাসে খরমুজের ছোট টুকরা বা পুদিনা পাতা দিয়ে সাজালে দেখতে ও খেতে আরও ভালো লাগবে।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন