শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

যে রোজাদার নিশ্চিত জান্নাতি

প্রকাশিত - ২৫ ফেব্রুয়ারি, ২০২৬   ১২:২৬ পিএম
webnews24

রমজানের রোজা এক মুসলমানের জন্য সফলতার সুযোগ। এ মাসে বিভিন্ন আমলের মাধ্যমে একজন বান্দা তার সারা জীবনের পাপ মোচন ও নিশ্চিৎ জান্নাতি হবার সুযোগ লাভ করে। আসুন জেনে নেয়া যাক এ বিষয়ে হাদীসে কি উল্লেখ করা হয়েছে। 

১. রোজাদারের সকল পাপ মাফ হয়ে যায়: এ বিষয়ে রাসূল সা. বলেন- যে ব্যক্তি ঈমান ও বিশ্বাসের সঙ্গে এবং সওয়াবের আশা রেখে রমজানের সিয়াম রাখে, তার পূর্বেকার পাপরাশি মাফ হয়ে যায়। (বুখারি, হাদিস নম্বর ৩৫)

২. রোজাদার রাইয়ান দরজা দিয়ে প্রবেশ করবে: এ বিষয়ে রাসূল সা. বলেন- জান্নাতে রাইয়্যান নামক একটি দরজা আছে। এ দরজা দিয়ে কিয়ামতের দিন সাওম পালনকারীরাই প্রবেশ করবে। তাঁদের ছাড়া আর কেউ এ দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। ঘোষণা দেওয়া হবে, সাওম পালনকারীরা কোথায়? তখন তারা দাঁড়াবে। তাঁরা ছাড়া আর কেউ এ দরজা দিয়ে প্রবেশ করবে না। তাঁদের প্রবেশের পরই দরজা বন্ধ করে দেওয়া হবে। যাতে এ দরজা দিয়ে আর কেউ প্রবেশ না করে। (সহীহ বুখারী, হাদীস নং ১৮৯৬)

৩. যে আমলে জান্নাতি হওয়া যায়: এ বিষয়ে রাসূল সা. বলেন-  রমজান মাসে যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, তার গুনাহগুলো মাফ হয়ে যাবে। সে দোজখ থেকে মুক্তি পাবে আরসে রোজাদারের সমপরিমাণ সওয়াব পাবে, কিন্তু এতে রোজাদারের সওয়াব থেকে কিছুই ঘাটতি হবে না অর্থাৎ রোজাদারের সওয়াব কমবে না।’(মেশকাত ১৭৪ পৃষ্ঠা)। 

আল্লাহ আমাদেরকে এই রোজার মাধ্যমে জান্নাতি হবার তৌফিক দান করুন। আমিন। 
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন