২৪ঘণ্টা অনলাইন : যারা মিষ্টি খাবার খেতে বেশি পছন্দ করেন, তাদের জন্য সেমাইয়ের পিঠা হতে পারে সহজ পছন্দ। চলুন তবে জেনে নেওয়া যাক, ইফতারে ইফতারে সেমাই দিয়ে পিঠা তৈরি করবেন যেভাবে।
তৈরি করতে যা লাগবে :
১ প্যাকেট লাচ্ছা বা অন্য কোনো সেমাই, আধা কাপ নারিকেল চিনি, ২ টেবিল চামচ গুঁড়া দুধ, ২টি ডিম, এলাচ গুঁড়া, লবণ, ভাজার জন্য তেল
যেভাবে তৈরি করবেন :
একটি পাত্রে সেমাইগুলো ঢেলে নিন। এরপর তাতে তেল ছাড়া বাকি সব উপকরণ মিশিয়ে নিন। ভালোভাবে মেশানো হলে সেখান থেকে পছন্দসই আকৃতি দিয়ে পিঠা গড়ে নিন। এরপর কড়াইতে তেল গরম করে হালকা আঁচে একটু সময় নিয়ে পিঠাগুলো লালচে করে ভেজে তুলুন। এবার পরিবেশন করুন সুস্বাদু সেমাইয়ের পিঠা।
