শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

যে রোজা বরকত ও কল্যাণের

প্রকাশিত - ২৬ ফেব্রুয়ারি, ২০২৬   ০১:৩৭ পিএম
webnews24

আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক হল- যদি রমজান পেয়েও আমরা আমাদের দুর্ভাগ্য জীবন যাপন থেকে মুক্তি লাভ না করি। আসলে রোজা রাখলেই বরকত ও কল্যাণ লাভ হয় না, বরং প্রয়োজন যথাযথ নিয়মে সিয়াম সাধনা করা। আসুন আমরা জেনে নেই এ বিষয়ে রাসূল কি কি নির্দেশ দিয়েছেন। 

১. যে কারণে আপনার রোজা বিধর্মীদের সাদৃশ্য হতে পারে: এ বিষয়ে রাসুল বলেন, ‘দ্বীন ততদিন পর্যন্ত ঠিক থাকবে, যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। কেননা, ইহুদি-খ্রিস্টানরা বিলম্বে ইফতার করে।’ (আবু দাউদ: ২৩৫৫)

২. যে কারণে আপনার রোজা আপনাকে জাহান্নামে নিতে পারে: এ বিষয়ে রাসুল বলেন, আমি জাহান্নাম পরিদর্শনে গিয়ে দেখলাম একদল লোক তাদের পায়ের গোড়ালির উপর মোটা শিরায় বাঁধা অবস্থায় লটকানো আছে, তাদের কেশগুলো কেটে ও ছিঁড়ে আছে এবং কেশ বেয়ে রক্তও ঝরছে।  রাসূল বলেন, আমি বললাম, ওরা কারা? তাঁরা বললেন, তারা ওইসব লোক; যারা সময় হওয়ার পূর্বেই ইফতার করে নিত (হাকেম: ১৫৬৮) 

৩. যে রোজা বরকত ও কল্যাণময়: এ বিষয়ে রাসুল বলেন,‘লোকেরা ততক্ষণ কল্যাণে থাকবে যতক্ষণ তারা ইফতার জলদি করবে।’ (মিশকাত ১৭৫ পৃঃ)

আল্লাহ আমাদেরকে রোজার মাধ্যমে বরকতময় ও কল্যাণের অধিকারী করুন। আমিন। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন