শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

আল্লাহ যে রোজাদারের উপর রাজি হয়ে যান

প্রকাশিত - ০৪ মার্চ, ২০২৬   ১২:৪৯ পিএম
webnews24

সকল প্রশংসা আল্লাহর। যিনি আমাদের মাঝে রমজান উপহার দিয়ে নিজেরা সন্তুষ্ট হওয়ার ও আল্লাহকে সন্তুষ্ট করার সুযোগ করে দিয়েছেন। আমারা তো ঠিকঠাক রোজা রাখছি, কিন্তু সবাই কি জীবনের সন্তুষ্টি অর্জন করতে পারছি? আমারা রোজা পালনের মাধ্যমে কতটুকু নিজেরা সন্তুষ্ট হতে পারছি ও আল্লাহকে সন্তুষ্ট করতে পারছি? আসুন জেনে নেয়া যাক এ বিষয়ে রাসূল স. আমাদেরকে কি কি নির্দেশনা দিয়েছেন। 

১. যে রোজা পরহেজগারিতা: এ বিষয়ে আল্লাহ কোরআনে উল্লেখ করেন-  ان اللَّهُ يُحِبُّ الْمُتَّقِينَ - অর্থ: নিশ্চয়ই আল্লাহ পরহেযগারদের ভালোবাসেন। (সুরা আলে ইমরান ৭৬)
 
২. যে রোজা ধৈর্য্য: এ বিষয়ে আল্লাহ কোরআনে উল্লেখ করেন-  وَاللَّهُ يُحِبُّ الصَّابِرِينَ - অর্থ: আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন।" (সুরা আলে ইমরান ১৪৬)
 
৩. যে রোজা সৎকর্ম: এ বিষয়ে আল্লাহ কোরআনে উল্লেখ করেন-  إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ - অর্থ: নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। (সুরা আলে ইমরান ১৩৪)
 
৪. যে রোজা অনুশোচনা ও পবিত্রতা: এ বিষয়ে আল্লাহ কোরআনে উল্লেখ করেন-  إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ - অর্থ: নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্রতা অর্জন করে, তাদেরও ভালোবাসেন। (সুরা আল-বাকারা ২২২)

৫. যে রোজা নিজের সন্তুষ্টি ও আল্লাহর সন্তুষ্টি:  একজন রোজাদারের উপর যখন আল্লাহ সন্তুষ্ট হয়ে যান তখনই সে ইফতারের অনুমতি পায়। ইফতারের অনুমতি লাভই ইফতারের সময়। তখন রোজাদারের মুখে উচ্চারিত হয় ইফতারের দোয়া। 'হে আল্লাহ! আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিজিকের মাধ্যমে  ইফতার করছি'। (আবু দাউদ ২৩৫৮)

আল্লাহ আমাদের সবাইকে এ রমজানে যথাযথ রোজা আদায়ের আল্লাহকে রাজি খুশি করা ও নিজেও রাজি খুশি হওয়ার তৌফিক দান করুন। আমিন। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন