শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ইফতারে রাখুন স্বাস্থ্যকর ফ্রুটস সালাদ

প্রকাশিত - ১০ মার্চ, ২০২৬   ১১:১২ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ইফতারে ফ্রুট সালাদ একটি চমৎকার স্বাস্থ্যসম্মত খাবার হতে পারে। লম্বা সময় রোজা রাখার পর শরীরকে সতেজ রাখতে ফ্রুট সালাদের বিকল্প নেই। মৌসুমি নানা রকম ফল দিয়েই ইফতারের জন্য বানানো যাবে ফ্রুটস সালাদ।

উপকরণ : 

আপেল দুটি, আঙুর ২০টি, গাজর একটি, শসা একটি, টমেটো দুটি, বিট অর্ধেক, টকদই আধাকাপ, বিট লবণ এক চা চামচ, সাদা লবণ স্বাদমতো, জিরা, শুকনা মরিচের গুঁড়া, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, পুদিনাপাতা, ধনেপাতা, কাঁচামরিচ পেস্ট এক চা চামচ, চাট মসলা এক চা চামচ, সরিষার তেল ও চিনি সামান্য।

প্রণালি: 

সব ফল ভালোভাবে ধুয়ে ছোট কিউব করে কেটে নিন। এরপর একটি বড় পাত্রে কাটা ফলের সঙ্গে টকদই বা লেবুর রস মিশিয়ে নিন। এবার স্বাদ অনুযায়ী বিট লবণ, চাট মসলা এবং গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিন। মিষ্টির জন্য সামান্য মধু কিংবা মিষ্টি ফল ব্যবহার করুন। এরপর সালাদের উপরে চিয়াসিডস ও বাদাম কুচি ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিন। পরিবেশনের আগে কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠাণ্ডা করে নিন। এরপর উপকরণ মিশিয়ে ভালো করে সুন্দর বাটিতে ঢেলে পরিবেশন করুন।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন