শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ঈদ রেসিপি : গরুর কড়াই গোস্ত

প্রকাশিত - ১৫ মার্চ, ২০২৬   ১১:৪০ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ঈদে বাড়িতে বাড়িতে তৈরি হয় মাংসের নানা পদ। উৎসবের এ দিনটিতে স্বাদে ভিন্নতা আনতে তৈরি করতে পারেন গরুর কড়াই গোশত। পোলাও,খিচুড়ি কিংবা রুটির সঙ্গে সহজেই খেতে পারেন এই পদ।   

উপকরণ : 
গরুর মাংস এক কেজি, পিঁয়াজকুচি আধা কাপ, হলুদ গুঁড়া এক টেবিল চামচ, মরিচ গুঁড়া এক টেবিল চামচ, মাংসের মসলা এক চা চামচ, দারুচিনি ও এলাচ ৩/৪ টুকরো, জয়ফল, জয়ত্রী বাটা এক চা চামচ, টকদই এক কাপ, টম্যাটো কিউব এক কাপ, তেজপাতা দুটি, তেল এক কাপ, রসুন কোয়া ২/৩টি, লবণ স্বাদমতো।

প্রস্তুত প্রণালি: 

প্রথমে গরুর মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন। একটি পাত্রে মাংস, টকদই, লবণসহ সব মসলা মেখে ২৫ মিনিট ম্যারিনেট করে রাখুন। হাঁড়িতে তেল গরম করে অর্ধেক পিঁয়াজকুচি, দারুচিনি, এলাচি, তেজপাতা হালকা বাদামি করে ভেজে ম্যারিনেট করা মাংস দিয়ে নেড়ে কষাতে হবে। পরিমাণমতো পানি দিয়ে মৃদু আঁচে রান্না করতে হবে। মাংস সিদ্ধ হয়ে এলে ও মাংসের ওপর তেল ভেসে উঠলে নামিয়ে রাখতে হবে। তেল গরম করে পিঁয়াজকুচি, রসুনের কোয়া, টম্যাটো কুচি হালকা বাদামি করে ভেজে মাংস কড়াইয়ে দিয়ে তিন মিনিট দমে নামিয়ে ফেলুন। তৈরি হয়ে যাবে কড়াই গোস্ত।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন