শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ঈদ রেসিপি : গরুর মাংস ভুনা

প্রকাশিত - ১৬ মার্চ, ২০২৬   ১১:১৭ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ঈদে মাংসের নানা পদ তো থাকেই। তবে মাংসটা যদি কষিয়ে রান্না করা যায় তাহলে এর স্বাদ আরও বেড়ে যায়। ঈদের দিন বানাতে পারেন গরুর মাংসের ভুনা।

উপকরণ: গরুর মাংস ১ কেজি, পেঁয়াজকুচি  ১ কাপ, আদাবাটা ১ টেবিল চামচ, রসুনবাটা দেড় চা-চামচ, মরিচের গুঁড়ো স্বাদমতো, হলুদগুঁড়ো ১ চা চামচ, কাঁচা মরিচ ফালি করে কাটা ৬-৭ টা, গোটা গরম মসলা (এলাচ/লবঙ্গ/দারচিনি) প্রতিটি ২টি করে, তেজপাতা ২টি, গরম মসলার গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদমতো, তেল আধ কাপ।

পদ্ধতি: গরুর মাংস ছোট করে কেটে তেলে ভেজে নিন। মাংসের গায়ে একটা সাদা স্তর পড়া পর্যন্ত ভাজতে হবে। এরপর তা নামিয়ে নিন। কড়াইতে তেল দিয়ে আদা রসুনবাটা, হলুদ মরিচের গুঁড়ো, আস্ত গরম মসলা, তেজপাতা,লবণ দিয়ে ১ টেবিল চামচ তেলে ভালো করে কষান। এতে ভাজা মাংসের টুকরাগুলো দিয়ে গরম পানিতে সিদ্ধ করুন। ঝোল শুকিয়ে গেলে নামিয়ে নিন। তারপর অন্য একটা প্যানে বা কড়াইয়ে বাকি তেল দিয়ে গরম করে নিন। তাতে পেঁয়াজকুচি দিয়ে বেরেস্তা করে নিন। এবার মাংসটা এর মধ্যে দিয়ে গরম মসলার গুঁড়ো, কাঁচা মরিচ আর অল্প পানি দিয়ে শুকনো করে কষিয়ে রান্না করুন। পোলাও বা পরোটোর সঙ্গে পরিবেশন করুন।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন