শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

চুল ও ত্বকের রহস্যময়ী মলাইকা

প্রকাশিত - ২৪ মার্চ, ২০২৬   ১২:২০ এএম
webnews24

২৪ঘণ্টা দেশকণ্ঠ অনলাইন : মলাইকা অরোরাকে দেখে কে বলবে ৫২ বছর বয়স! যেমন তন্বী, তেমন উজ্জ্বল ত্বক, আর তেমনই ঝলমলে কেশরাশির অধিকারী। বলিউড তারকার সৌন্দর্যের রহস্য উদ্ঘাটনের জন্য মুখিয়ে থাকেন অনুরাগীরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নিজের রূপরহস্যের কথা খোলসা করলেন।

সকালে উঠে এক চামচ ঘি খান মলাইকা। খাবারেও ঘি মিশিয়ে খান তিনি। মলাইকার কথায়, ‘‘আমায় সব সময়ে প্রশ্ন করা হয় আমি আমার চুল ও ত্বকের জন্য কী কী করি। সকালে উঠে এক চামচ বিশুদ্ধ, খাঁটি ঘি খাই আমি। অথবা খাবারেও মিশিয়ে নিই। ডাল বা রুটির উপর ঘি ঢেলে দিলেই হবে। এই নিয়ম মানলে দেখতে পাবেন ত্বক ও চুলে তার প্রভাব কতখানি।’’

এর আগেও নিজের স্বাস্থ্যকর রুটিনের কথা বলতে গিয়ে একাধিক বার ঘিয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন মলাইকা। তাঁর কথায়, ‘‘আয়ুর্বেদে ঘিয়ের উপকারিতার কথা বলা হয়েছে। ভারতীয় সংস্কৃতির অন্যতম অঙ্গ ঘি এবং আমি তার মাধ্যমেই আমার দিন শুরু করি।’’

ঘি ‌খেয়ে যে ভাবে ত্বকের স্বাস্থ্যরক্ষা হতে পারে, তেমনই অনেকে ঘি মেখেও ত্বকচর্চা করেন। ফ্যাটি অ্যাসিডে ভরপুর বলে ময়েশ্চারাইজ় করার ক্ষমতা রয়েছে ঘিয়ের। পাতলা এক স্তর ঘি যদি সারা মুখে ও গলায় মেখে নিতে পারেন, তাতে হারিয়ে যাওয়া জেল্লা ফিরে পেতে পারেন। এমনকি বার্ধক্য রোধ করে তারুণ্য ধরে রাখার জন্য কার্যকরী হতে পারে এক চামচ ঘি। সেই যুক্তি থেকেই সম্ভবত আজও মলাইকার বয়স ধরা পড়ে না সহজে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন