শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

প্রীতি ম্যাচ খেলতে পারছেন না ইনজুরড কুয়ানসা

প্রকাশিত - ২৪ মার্চ, ২০২৬   ১২:৫৩ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : উরুর ইনজুরির কারণে আগামী সপ্তাহে ইংল্যান্ডের প্রাক-বিশ্বকাপ প্রীতি ম্যাচ থেকে ছিটকে গেছেন বায়ার লেভারকুসেন ডিফেন্ডার জারেল কুয়ানসা। জার্মান ক্লাব এই তথ্য নিশ্চিত করেছে। ২৩ বছর বয়সী কুয়ানসা শনিবার বুন্দেসলিগায় হেইডেনহেইমের সাথে লেভারকুসেনের ৩-৩ গোলে ড্রয়ের ম্যাচটিতে ইনজুরিতে পড়েন। 

লেভারকুসেনের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বাম উরুর পেশীর ইনজুরিতে আক্রান্ত হয়েছেন কুয়ানসা। এ কারনে আগের নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী ইংল্যান্ড জাতীয় দলে তিনি যোগ দিতে পারছেন না।’ লিভারপুলের সাবেক এই ডিফেন্ডার শুক্রবার ইংল্যান্ড কোচ থমাস টাচেল ঘোষিত ৩৫ সদস্যের দলে ডাক পেয়েছিলেন। আগামী শুক্রবার ওয়েম্বলিতে উরুগুয়ে এবং চারদিন পর একই ভেন্যুতে জাপানের মুখোমুখি হবে ইংল্যান্ড।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)