শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩
ফিফা আইন মানছে না অভিযোগ ক্লাবের

বিসিএল ফুটবলে অনিয়মের গুঞ্জন

প্রকাশিত - ১৮ এপ্রিল, ২০২৬   ০৩:২৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বাংলাদেশ চ‍্যাম্পিয়নশিপ লিগের দ্বিতীয় পর্বে খেলা শুরু হয়েছে ১০ ক্লাবকে নিয়ে। রাজধানীর অদূরে বসুন্ধরা এরিনা প্র‍্যাকট্রিস গ্রাউন্ড, জলসিঁড়ি ফটিস গ্রাউন্ড ও গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়াম চলছে খেলাগুলো। নানা অনিয়মে ভরা ও দর্শকবিহীন মাঠে অনেকটা দায়সারা এই প্রথম শ্রেণির ফুটবল আসর ম‍্যাচ কাভার করতে কোনো ক্রীড়া সাংবাদিককে দেখা যায় নাই। এমন কী খেলার খবর খুব একটা পত্রপত্রিকায় প্রচারও পাচ্ছে না। ফুটবলারদের পারফরমেন্স, খেলার ছবি ও প্রচার প্রচারণা একেবারেই শূন‍্যের কোঠায়। এতে হতাশ ফুটবলাররা। 

বাফুফে এই প্রথম শ্রেনীর ফুটবল লিগের ম্যাচগুলো চার লাইনের ফলাফল মিডিয়া কমিটি তাদের হোয়াটশ অ‍্যাপ গ্রুপে প্রচার করছে। নজরদারী না থাকায় মাঠে অনেকটা নিরাপত্তাহীনতার মধ‍্যে খেলা পরিচালনা করছেন রেফারিরা। মাঠে চোখ পড়ার মতো চরম অব্যবস্থাপনা দৃশ্যমান।

গত ১৬ এপ্রিল জলসিঁড়ির ফটিস গ্রাউন্ডে ১৩তম রাউন্ডের ৬৩তম ম‍্যাচে লিটিল ফ্রেন্ডস ক্লাবের মুখোমুখী হয় খেলাঘর সমাজকল‍্যাণ সমিতি। গুরুপূর্ণ এই ম‍্যাচে ফিফার নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে খেলার শেষ বাঁশি বাজান রেফারি। ফুটবল আইন অনুসরণ করেননি ম‍্যাচ কমিশনারও। অথচ ম‍্যাচটি ছিল উভয় দলের জন‍্যই বেশ গুরুত্বপূর্ণ।।

উত্তেজনাপৃর্ণ খেলার ২৩ মিনিটে লিটিল ফ্রেন্ডস ক্লাবের আলমগীর ফ্রি কিক থেকে গোল করে দলকে এগিয়ে নেন। কিন্তু মিথ্যা অজুহাতে তা মানতে অস্বীকৃতি জানায় খেলাঘরের খেলোয়াড় ও অফিসিয়ালরা। বন্ধ হয়ে যায় খেলা। এক পর্যায়ে খেলাঘরের ফুটবলারের এক অংশ মাঠের বাইরেও চলে আসেন। রেফারির বিশেষ অনুরোধের পরও খেলাঘরের ফুটবলাররা টানা ১৪ মিনিট খেলা বন্ধ রাখেন। পুনরায় খেলা শুরু হলে রেফারি ১০ মিনিট অতিরিক্ত সময় যোগ করে প্রথমার্ধ্বের খেলা শেষ করেন। অনেক ঘটনা-অটনার এই ম্যাচে খেলাঘর ৫ -১ গোলে  জয়লাভ করে।

ফুটবল ম‍্যাচ চলাকালে কোন দল রেফারির সিদ্ধান্ত মেনে না নিয়ে; খেলা পরিচালনায় বাধা প্রদান করলে তা ফিফা আইনে গুরুতর অপরাধ। শাস্তিযোগ‍্য অপরাধ হিসেবে দোষী দলকে ৩-০ গোলে পরাজিত অথবা ম‍্যাচ পরিত‍্যক্ত অথবা পয়েন্ট কেটে দেয়ার এখতিয়ার রয়েছে ম্যাচ রেফারির। কিন্তু এই  আইন মানা হয়নি। লিটিল ফ্রেন্ডস ক্লাবের ম‍্যানেজার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক বরাবর খেলায় অনিময়ের একটা অভিযোগপত্র পাঠিয়েছেন। এখন দেখার বিষয় কি আইনি ব‍্যবস্থা নেয় লিগ কমিটি। পাশাপাশি ফুটবলপ্রেমীরা বিসিএলের নানা অব‍্যবস্থাপনার দ্রুত সমাধান প্রত্যাশা করছেন বাফুফের কাছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)