শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩
পিএসএলে সেঞ্চুরি রেকর্ডে উসমান শীর্ষে

পিএসএলে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়লেন উসমান

প্রকাশিত - ২৩ এপ্রিল, ২০২৬   ০৩:১১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এক অনন্য কীর্তি গড়লেন হায়দরাবাদ কিংস ম্যানের উইকেটরক্ষক ব্যাটার উসমান খান। বুধবার রাতে করাচিতে মুলতান সুলতানসের বিপক্ষে ঝড়ো এক শতক হাঁকিয়ে পিএসএলের ইতিহাসে সর্বোচ্চ চারটি সেঞ্চুরির মালিক বনে গেছেন তিনি।

আগের তিনটি সেঞ্চুরিই মুলতান সুলতানসের হয়ে করেছিলেন উসমান খান। পিএসএলের দ্রুততম সেঞ্চুরির (৩৬ বল) রেকর্ডটিও রয়েছে তার দখলে। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটি এসেছিল ২০২৩ সালে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে। এরপর করাচি কিংস এবং ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষেও তিনি তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেছিলেন।

সর্বোচ্চ রেকর্ড গড়ার ক্ষেত্রে বাবর আজম, কামরান আকমল ও রাইলি রুশোদের পেছনে ফেলেছেন উসমান। সর্বোচ্চ সেঞ্চুরির তালিকার দুই নম্বরে আছেন কামরান আকমল। ৭৪ ইনিংসে তিনটি সেঞ্চুরি করেছেন তিনি। এছাড়া তিনটি করে সেঞ্চুরির দেখা পেয়েছেন রাইলি রুশো ও বাবর আজম। তিনটি সেঞ্চুরি করতে রুশো ৯৭টি এবং বাবর আজম ১০৬টি ইনিংস খেলেছেন।

গতকাল রাতের ম্যাচে হায়দরাবাদ যখন ৪৮ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল, তখন ৫ নম্বরে ব্যাটিংয়ে নামেন উসমান। ইনিংসের শুরুতেই জীবন পান তিনি। প্রথম বলে ক্যাচ আউটের জোরালো সম্ভাবনা থাকলেও মুলতান সুলতানস আবেদন না করায় বেঁচে যান উসমান। সেই সুযোগকে কাজে লাগিয়ে উসমান মাত্র ৪৭ বলে ১০১ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন। তার এই ইনিংসটি সাজানো ছিল ১০টি ছক্কা ও ৫টি চারের মারে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)