শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ম্যারাথনে অজেয় সেবাস্তিয়ান এবার গড়লেন নতুন ইতিহাস

প্রকাশিত - ২৬ এপ্রিল, ২০২৬   ১১:১৯ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ম্যারাথনে ইতিহাস গড়লেন কেনিয়ার দৌড়বিদ সেবাস্তিয়ান সাওয়ে। তিনি এক ঘণ্টা ৫৯ মিনিট ৩০ সেকেন্ড সময় নিয়ে লন্ডন ম্যারাথন জিতেছেন।এর মধ্য দিয়ে ২ ঘণ্টার কম সময়ে ম্যারাথনে চ্যাম্পিয়ন হওয়া প্রথম পুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন সেবাস্তিয়ান। আজ তিনি তার প্রয়াত স্বদেশি কেলভিন কিপটামের গড়া বিশ্ব রেকর্ড ভেঙেছেন।
 
কিপটাম ২০২৩ সালের অক্টোবরে শিকাগো ম্যারাথনে ২ ঘণ্টা ৩৫ সেকেন্ড সময় নিয়েছিলেন। ২০২৪ সালের ১১ ফেব্রুয়ারি তিনি গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন। ৩১ বছর বয়সী সেবাস্তিয়ান সাওয়ে জীবনে কোনো দিন ম্যারাথনে হারেননি। লন্ডন ম্যারাথনে ৪২.১৯৫ কিলোমিটার দীর্ঘ পথের বেশিরভাগ সময়জুড়ে ইথিওপিয়ার ইয়োমিফ কেজেলচা সেবাস্তিয়ানের ঠিক পেছনেই ছিলেন।শেষ পর্যায়ে এসে তিনি আরেকটু পিছিয়ে পড়েন। 

ম্যারাথনে নিজের অভিষেকেই ১ ঘণ্টা ৫৯ মিনিট ৪১ সেকেন্ড সময় নিয়ে রুপা জেতেন কেজেলচা। উগান্ডার জ্যাকব কিপ্লিমো ২ ঘণ্টা ২ মিনিট ২৮ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন ব্রোঞ্জ।ইতিহাস গড়ার পর সেবাস্তিয়ান বলেছেন, আমরা দৌড়টা ভালোভাবে শুরু করেছিলাম এবং দৌড়ের শেষ দিকে নিজেকে আরো শক্তিশালী মনে হচ্ছিল।অবশেষে, ফিনিশিং লাইনে পৌঁছে আমি সময় দেখি এবং খুব রোমাঞ্চিত হয়ে পড়ি।’ 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)