শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

চ্যাম্পিয়ন আবাহনীকে হারিয়ে ঢাকা লেপার্ডসের চমক

প্রকাশিত - ০৪ মে, ২০২৬   ১১:৪৩ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) উদ্বোধনী দিনেই বড় অঘটনের জন্ম দিল ঢাকা লেপার্ডস। বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীকে ৫ উইকেটে হারিয়ে লিগে নিজেদের যাত্রা শুরু করল মোহাম্মদ মিঠুনের দল। বৃষ্টির কারণে ৩০ ওভারে নেমে আসা ম্যাচে আবাহনীর দেওয়া ১৮২ রানের লক্ষ্য ৫ বল হাতে রেখেই টপকে যায় লেপার্ডস।

বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে আবাহনী। ওপেনার সৌম্য সরকার শূন্য রানে ফিরলে মাত্র ১২ রানে ২ উইকেট হারায় আকাশী-নীল শিবির। মাহিদুল ইসলাম অঙ্কন (৩৮) ও মেহেরব হাসানের (৩৮) পর শেষ দিকে তাণ্ডব চালান সাব্বির রহমান রুম্মন। ২৯ বলে ২ চার ও ৫ ছক্কায় তার অপরাজিত ৫৫ রানের ইনিংসে ৮ উইকেটে ১৮১ রানের পুঁজি পায় মোসাদ্দেক সৈকতের দল। লেপার্ডসের পক্ষে মইন খান ২১ রানে ৩ উইকেট নেন।

১৮২ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন ওপেনার জাকির হাসান। ৬৬ বলে ৭৪ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন তিনি। যাতে ছিল ৬টি চার ও ৩টি ছক্কা। এছাড়া জাওয়াদ আবরারের ২৩ ও সৈকত আলীর ২৮ রানের পর অধিনায়ক মোহাম্মদ মিঠুন খেলেন ৩৭ রানের দায়িত্বশীল ইনিংস। শেষ দিকে জিশান আলম জোড়া উইকেট নিয়ে কিছুটা নাটকীয়তা তৈরি করলেও জয় নিশ্চিত করেই মাঠ ছাড়ে ঢাকা লেপার্ডস।
দেশকন্ঠ/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)