শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

শান্ত-মুমিনুলের নয়া রেকর্ড

প্রকাশিত - ০৯ মে, ২০২৬   ১২:৫৪ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : পাকিস্তানের বিপক্ষে টেস্টে তৃতীয় উইকেট জুটিতে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার মোমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। ২৩ বছর আগে জাভেদ ওমর ও মোহাম্মদ আশরাফুলের গড়া রেকর্ড ভেঙে দিয়েছেন তারা। ৮ মে থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩১ রানে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ।

তৃতীয় উইকেটে পাকিস্তানের বোলারদের হতাশায় ডুবিয়ে ২৫৭ বল খেলে ১৭০ রানের জুটি গড়েন মুমিনুল ও শান্ত। এর মাধ্যমে পাকিস্তানের বিপক্ষে টেস্টে তৃতীয় উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটির রেকর্ডের মালিক হন তারা। এতদিন পাকিস্তানের বিপক্ষে তৃতীয় উইকেটে সর্বোচ্চ রানের জুটির রেকর্ড দখলে ছিল দুই সাবেক ব্যাটার জাভেদ ওমর ও মোহাম্মদ আশরাফুলের। ২০০৩ সালে পেশোয়ার টেস্টের প্রথম ইনিংসে ১৮০ রানে দ্বিতীয় উইকেট পতনের পর জুটি বাঁধেন জাভেদ-আশরাফুল। তৃতীয় উইকেটে ১৩০ রান যোগ করেন দু’জনে। জাভেদ ১১৯ ও আশরাফুল ৭৭ রানে আউট হন। ম্যাচটি ৯ উইকেটে হেরেছিল বাংলাদেশ।

২০২১ সালে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের প্রথম ইনিংসে তৃতীয় উইকেটে ২৪২ রান যোগ করেছিলেন মুমিনুল ও শান্ত। ইনিংসে শান্ত ১৬৩ ও মুমিনুল ১২৭ রান করেন। টেস্ট শেষ পর্যন্ত ড্র হয়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)