শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

বিসিবি নির্বাচন ৩ সদস্যের কমিশন গঠন

প্রকাশিত - ১৩ মে, ২০২৬   ০৪:০৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন ২০২৬-এর জন্য নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিমকে। সদস্য করা হয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদারকে। এ ছাড়া আরেক সদস্য জাতীয় ক্রীড়া পরিষদের উপ-সচিব এবং পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এ. বি. এম. এহসানুল মামুন। 

নির্বাচন কমিশন প্রযোজ্য নিয়ম ও বিধিমালা অনুযায়ী বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচন ২০২৬ সংক্রান্ত সমস্ত প্রয়োজনীয় কার্যক্রম তদারকি ও পরিচালনা করবে। ইতোমধ্যে কাউন্সিলরের জন্য চিঠিও পাঠানো হয়েছে। যা আগামী ১৬ তারিখের জমা দেওয়ার শেষ সময়। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)