শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

বিশ্বকাপে তীব্র গরমের লাল সংকেত, বিজ্ঞানীদের হুঁশিয়ারি

প্রকাশিত - ১৪ মে, ২০২৬   ১২:১৩ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ফুটবল বিশ্বকাপের রোমাঞ্চে জল ঢেলে দিতে পারে প্রকৃতি। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপ নিয়ে পিলে চমকানো এক তথ্য দিয়েছেন একদল আন্তর্জাতিক বিজ্ঞানী। তাদের গবেষণা বলছে, টুর্নামেন্টের জন্য নির্ধারিত ১৬টি স্টেডিয়ামের মধ্যে ১৪টিতেই ফুটবলারদের চরম তাপমাত্রার ঝুঁকি রয়েছে। বিশেষ করে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের ম্যাচগুলোতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছাতে পারে।

বিজ্ঞানীদের এই দলটির মতে, শুধু তাপমাত্রা নয়, আর্দ্রতা, সূর্যের প্রখরতা এবং বাতাসের গতিও খেলোয়াড়দের শরীরের ওপর অতিরিক্ত চাপ তৈরি করবে। আগে যুক্তরাষ্ট্রে আয়োজিত ক্লাব বিশ্বকাপেও খেলোয়াড়দের এমন পরিস্থিতির শিকার হতে হয়েছিল। এবারের বিশ্বকাপে দক্ষিণাঞ্চলীয় ভেন্যুগুলোতে গড় তাপমাত্রা ৩০ থেকে ৩৫ ডিগ্রির মধ্যে থাকলেও কোনো কোনো দিন তা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

চরম আবহাওয়া মোকাবেলায় ফিফা ইতোমধ্যে প্রতিটি ম্যাচের দুই অর্ধে তিন মিনিটের বাধ্যতামূলক ‘কুলিং ব্রেক’ রাখার ঘোষণা দিয়েছে। পাশাপাশি বদলি খেলোয়াড় ও টেকনিক্যাল স্টাফদের জন্য জলবায়ু নিয়ন্ত্রিত বেঞ্চের ব্যবস্থাও রাখা হবে। তাপমাত্রা নির্ধারণে তারা ব্যবহার করছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘ওয়েট বাল্ব গ্লোব টেম্পারেচার’ সূচক। 

তবে ২০ সদস্যের এই বিজ্ঞানী দল মনে করছে, এসব ব্যবস্থা ফুটবলারদের জীবন বাঁচাতে যথেষ্ট নয়। তারা মনে করছেন, তাপমাত্রা ২৮ ডিগ্রির বেশি হলে ম্যাচ পিছিয়ে দেওয়া বা স্থগিত করার মতো কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এছাড়া কুলিং ব্রেকের সময় অন্তত ছয় মিনিট করার পরামর্শও দিয়েছেন তারা।নিউ ওয়েদার ইনস্টিটিউটের পরিচালক অ্যান্ড্রু সিমস সতর্ক করে বলেছেন, ‘অতিরিক্ত গরমে খেলোয়াড়দের শারীরিক অবস্থা দ্রুত খারাপ হতে পারে। এটি কেবল পারফরম্যান্স নয়, বরং জীবনের ঝুঁকির বিষয়।’
 রুপসীবাংলা৭১/এআর  

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)