রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

বিসিবির পরিচালক হয়েই পদত্যাগ করলেন সীমান্ত

প্রকাশিত - ০৮ জুন, ২০২৬   ১০:০৩ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হওয়ার একদিনের মাথায় পদত্যাগ করেছেন রাজশাহী অঞ্চলের প্রতিনিধি মীর শাকরুল আলম সীমান্ত। ৮ জুন তিনি বিসিবি সভাপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি বিসিবির একাধিক পরিচালক নিশ্চিত করেছেন।

পদত্যাগপত্রে মীর শাকরুল আলম সীমান্ত ব্যবসায়িক ব্যস্ততার কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, তার পিতা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম হওয়ায় পারিবারিক ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ দায়িত্ব বর্তমানে তার ওপর রয়েছে। ফলে বিসিবির মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পরিচালক হিসেবে দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না।

তিনি আরও জানান, প্রতিষ্ঠানের স্বার্থ ও দায়িত্বশীলতার জায়গা থেকে তিনি পরিচালক পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এবং তার পদত্যাগপত্র গ্রহণের অনুরোধ জানিয়েছেন।

এর আগে রাজশাহী অঞ্চল থেকে একমাত্র প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক নির্বাচিত হন সীমান্ত। তবে নির্বাচনের আগেই তিনি দায়িত্ব পালন না করার ইঙ্গিত দিয়েছিলেন।

নির্বাচিত হওয়ার মাত্র একদিন পর আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করায় বিষয়টি বিসিবি অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ইংল্যান্ডের তারকা মিডফিল্ডার জুড বেলিংহ্যামের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে সমঝোতায় পৌঁছেছে রিয়াল মাদ্রিদ। নতুন চুক্তি অনুযায়ী, ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত স্প্যানিশ ক্লাবটিতে থাকার কথা রয়েছে তাঁর।...
মেজর চাকলাদার (অব.)