২৪ঘণ্টা অনলাইন: বিশ্বকাপের আগে দারুণ ছন্দে রয়েছে আর্জেন্টিনা। প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচের শুরুতেই ভ্যালেন্টিন বার্কোর গোলে এগিয়ে যায় লিওনেল স্কালোনির দল। এরপর বিরতির পর মাঠে নেমেই নিজের উপস্থিতি জানান দেন অধিনায়ক লিওনেল মেসি। পেনাল্টি থেকে গোল করে আন্তর্জাতিক ক্যারিয়ারে ১১৭তম গোল পূর্ণ করেন তিনি।
এই গোলের মাধ্যমে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি বয়সে গোল করার নতুন রেকর্ডও গড়েছেন ৩৮ বছর বয়সী মেসি।
ম্যাচের শেষদিকে থিয়াগো আলমাদার গোলে ব্যবধান ৩-০ হয়। ফলে সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা।
টানা সপ্তম জয় পাওয়া আর্জেন্টিনা এখন বিশ্বকাপ মিশনের দিকে তাকিয়ে। আসরের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া।
