শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

নাসির-তামিমা দম্পতি খালাস পেলেন

প্রকাশিত - ১০ জুন, ২০২৬   ০২:৩৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: বহুল আলোচিত বিয়ে-সংক্রান্ত মামলায় জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি খালাস পেয়েছেন। ১০ জুন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন।

মামলাটি দায়ের করেছিলেন তামিমার সাবেক স্বামী রাকিব হোসেন। তার অভিযোগ ছিল, পূর্বের বিয়ে আইনগতভাবে শেষ হওয়ার আগেই তামিমা নাসিরকে বিয়ে করেন। তবে নাসির ও তামিমা শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছিলেন।

২০২১ সালে বিষয়টি প্রকাশ্যে এলে ব্যাপক আলোচনা শুরু হয়। পরে মামলার তদন্ত শেষে নাসির, তামিমা ও তার মাকে অভিযুক্ত করে প্রতিবেদন দাখিল করা হয়। যদিও পরে তামিমার মাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও বিচারিক প্রক্রিয়া শেষে আদালত অভিযোগ প্রমাণিত না হওয়ায় নাসির ও তামিমাকে খালাস দেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)