শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

২০২৬ বিশ্বকাপে হতে পারে মেসি-রোনালদোর মহারণ

প্রকাশিত - ১১ জুন, ২০২৬   ০১:১০ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: ফুটবল বিশ্বের দুই কিংবদন্তি মেসি ও রোনালদোর-কে বিশ্বকাপের মঞ্চে প্রতিপক্ষ হিসেবে দেখার স্বপ্ন আবারও জোরালো হয়েছে। ২০২৬ বিশ্বকাপে বিশেষ কিছু সমীকরণ মিললে প্রথমবারের মতো জাতীয় দলের জার্সিতে মুখোমুখি হতে পারেন এই দুই মহাতারকা।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে আর্জেন্টিনা ও পর্তুগালের পারফরম্যান্সের ওপর নির্ভর করছে সম্ভাব্য এই লড়াই। টুর্নামেন্টের ড্র ও নকআউট পর্বের পথচলা অনুযায়ী অন্তত তিনটি সম্ভাব্য পরিস্থিতিতে দেখা হতে পারে দুই দলের।

একটি সমীকরণে, আর্জেন্টিনা ও পর্তুগাল নিজ নিজ গ্রুপে শীর্ষস্থান অর্জন করলে নকআউট পর্বে একই ব্র্যাকেটে পড়তে পারে। সে ক্ষেত্রে দুই দল পরের ধাপগুলো পেরোতে পারলে কোয়ার্টার ফাইনালে দেখা হতে পারে মেসি-রোনালদোর।

আবার উভয় দল যদি গ্রুপ রানার্সআপ হয়, তাহলে রাউন্ড অব ১৬-তেই হতে পারে বহুল প্রতীক্ষিত এই দ্বৈরথ।

অন্যদিকে একটি দল গ্রুপ চ্যাম্পিয়ন এবং অন্যটি রানার্সআপ হলে তারা ভিন্ন ব্র্যাকেটে অবস্থান করবে। তখন ফাইনালে ওঠা ছাড়া তাদের মুখোমুখি হওয়ার আর কোনো সুযোগ থাকবে না।

২০২৩ সালের পর থেকে একই মাঠে দেখা হয়নি মেসি ও রোনালদোর। তাই ২০২৬ বিশ্বকাপকে ঘিরে সমর্থকদের আগ্রহও তুঙ্গে। সবকিছু অনুকূলে থাকলে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো দুই ফুটবল মহাতারকাকে প্রতিপক্ষ হিসেবে দেখার সুযোগ পেতে পারেন দর্শকরা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)