শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

গোল্ডেন ট্রফিগুলোর আড়ালের সত্য

প্রকাশিত - ১৩ জুন, ২০২৬   ১২:৫৯ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: বিশ্বকাপ মানেই শুধু শিরোপার লড়াই নয়, ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতাও। ফুটবলের সবচেয়ে বড় আসরে খেলোয়াড়দের স্বপ্নের তিন ব্যক্তিগত পুরস্কার হলো গোল্ডেন বল, গোল্ডেন বুট ও গোল্ডেন গ্লাভস। তবে অনেকেরই অজানা, নামের সঙ্গে ‘গোল্ডেন’ থাকলেও এসব ট্রফি পুরোপুরি সোনার তৈরি নয়।

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাকে দেওয়া হয় গোল্ডেন বুট। ১৯৮২ সাল থেকে চালু হওয়া এই পুরস্কারটি মূলত বিভিন্ন ধাতুর সংমিশ্রণে তৈরি, যার ওপর সোনালি প্রলেপ দেওয়া থাকে। ২০২২ বিশ্বকাপে ৮ গোল করে এটি জিতেছিলেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে।

অন্যদিকে টুর্নামেন্টের সেরা ফুটবলারের হাতে ওঠে গোল্ডেন বল। এটি ব্রোঞ্জের তৈরি হলেও ওপরের অংশে ১৮ ক্যারেট সোনার প্রলেপ ব্যবহার করা হয়। বিশ্বকাপ ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে লিওনেল মেসি দুইবার এই সম্মান অর্জন করেছেন।

সেরা গোলরক্ষকের জন্য রয়েছে গোল্ডেন গ্লাভস। প্রথমে ‘লেভ ইয়াশিন অ্যাওয়ার্ড’ নামে পরিচিত এই পুরস্কার ২০১০ সাল থেকে বর্তমান নাম ধারণ করে। এটিও ব্রোঞ্জের তৈরি এবং সোনালি আবরণে মোড়ানো। সর্বশেষ কাতার বিশ্বকাপে এই সম্মান জিতেছিলেন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ।

দৃষ্টিনন্দন সোনালি রূপের আড়ালে থাকা এই তথ্য অনেক ফুটবলপ্রেমীর কাছেই বিস্ময়কর। তবে ধাতুর মূল্য নয়, বিশ্বকাপের মঞ্চে অর্জিত এই সম্মানগুলোর মর্যাদাই খেলোয়াড়দের কাছে সবচেয়ে মূল্যবান।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)