শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

সিরিজসেরা মোসাদ্দেক, পুরস্কৃত হৃদয়-শরিফুল

প্রকাশিত - ১৪ জুন, ২০২৬   ১১:৩৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে হেরে গেলেও তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। সিরিজজুড়ে ব্যাট ও বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়ে সিরিজসেরার পুরস্কার জিতেছেন মোসাদ্দেক হোসেন সৈকত।

তিন ম্যাচে ১৫৭ রান ও ২ উইকেট নেওয়া মোসাদ্দেক চার বছর পর দলে ফিরেই হয়েছেন সিরিজসেরা। পুরস্কার গ্রহণের সময় তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ। অনেক দিন পর সুযোগ পেয়ে দলের জন্য অবদান রাখতে পেরে ভালো লাগছে।’

সিরিজে দেশি ক্রিকেটারদের জন্য ঘোষিত বিশেষ পুরস্কারের মধ্যে একটি চেরি গাড়ি পেয়েছেন তাওহীদ হৃদয়। পুরস্কার হাতে আবেগঘন প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘মা, তোমার জন্য একটা গাড়ি কেনার নিয়ত করেছিলাম, তার কয়েকদিনের মধ্যেই পেয়ে গেলাম!’

অন্যদিকে সিরিজে সর্বোচ্চ ৬ উইকেট শিকার করে মোটরসাইকেল জিতেছেন পেসার শরিফুল ইসলাম। বাংলাদেশ সিরিজ জয়ের আনন্দের সঙ্গে ব্যক্তিগত এই অর্জনগুলোও উদযাপন করেছেন ক্রিকেটাররা

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)