শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের তিন ফুটবলার

প্রকাশিত - ২০ জুন, ২০২৬   ০৬:০৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: বিশ্বকাপের গ্রুপ পর্বে দুটি ম্যাচ শেষে চার পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে রয়েছে ব্রাজিল। তবে স্কটল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নতুন দুশ্চিন্তায় পড়েছে সেলেসাও শিবির। দলের তিন খেলোয়াড় রয়েছেন নিষেধাজ্ঞার ঝুঁকিতে।

আগামী বুধবার স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচে ড্র করলেই নকআউট পর্বে ওঠা নিশ্চিত হবে তাদের। আর জয় পেলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথও অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। তবে এই ম্যাচে সতর্ক থাকতে হবে ইবানেজ, কাসেমিরো ও ডগলাস সান্তোসকে।

মরক্কো ও হাইতির বিপক্ষে দুটি ম্যাচে এই তিন খেলোয়াড়ই একটি করে হলুদ কার্ড দেখেছেন। ফলে স্কটল্যান্ডের বিপক্ষে আরেকটি হলুদ কার্ড দেখলে পরবর্তী ম্যাচে নিষিদ্ধ হতে হবে তাদের।

এদিকে ৪৮ দলের নতুন বিশ্বকাপ ফরম্যাটের কারণে হলুদ কার্ড সংক্রান্ত নিয়মেও পরিবর্তন এনেছে ফিফা। নতুন নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্ব শেষ হওয়ার পর খেলোয়াড়দের জমে থাকা হলুদ কার্ডের হিসাব মুছে যাবে। একইভাবে কোয়ার্টার ফাইনাল শুরুর আগেও কার্ডের রেকর্ড নতুন করে গণনা করা হবে।

তবে একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। কোনো খেলোয়াড় যদি গ্রুপ পর্বের শেষ ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড পান, তাহলে তাকে প্রথম নকআউট ম্যাচে নিষিদ্ধ থাকতে হবে।

তাই স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামার সময় শুধু জয় নয়, অপ্রয়োজনীয় কার্ড এড়ানোও ব্রাজিলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)