২৪ঘণ্টা অনলাইন: উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যাচের শুরুতেই গোল করে ইতিহাস গড়ার পাশাপাশি পর্তুগালকে এগিয়ে দেন এই তারকা ফরোয়ার্ড।
শুরুর দিকেই কয়েকটি আক্রমণ তৈরি করেও গোল পায়নি পর্তুগাল। তবে ৬ষ্ঠ মিনিটে জোয়াও কানসেলোর নিচু ক্রসে দারুণ ফিনিশিংয়ে গোল করেন রোনালদো। এই গোলের মাধ্যমে প্রথম পুরুষ ফুটবলার হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তি গড়েন তিনি।
এরপর ম্যাচের ১৭ মিনিটে ফ্রি-কিক থেকে নুনো মেন্দেসের নিখুঁত নিচু শটে ব্যবধান দ্বিগুণ করে পর্তুগাল। ফলে শুরুতেই ২-০ গোলে এগিয়ে যায় দলটি।
এর আগে ডিআর কঙ্গোর বিপক্ষে হতাশাজনক পারফরম্যান্স করলেও এই ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখা যায় রোনালদোকে, যা পুরো দলকেই আত্মবিশ্বাসী করে তোলে।
