শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩
২৪ঘণ্টা অনলাইন :

৪ বছর পর আবারও আলোচনায় সেরেনা

প্রকাশিত - ০২ জুলাই, ২০২৬   ১২:৩৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : উইম্বলডন দিয়ে চার বছর পর পেশাদার টেনিস কোর্টে ফিরেছেন টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। যদিও অস্ট্রেলিয়ার মায়া জয়েন্টের কাছে দুই ঘণ্টা ২২ মিনিটের লড়াইয়ে হার মানতে হয়েছে তাকে, তবুও ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে তার উপস্থিতি, ব্যক্তিত্ব এবং ঝেল্লা ঝাঁঝালো সাজসজ্জা।

সেন্টার কোর্টে প্রবেশের সময় দর্শকদের স্ট্যান্ডিং ওভেশনে সিক্ত হন ৪৪ বছর বয়সী এই তারকা। ম্যাচ চলাকালে প্রতিবার সার্ভ, র‍্যাকেটের গ্রিপ ঠিক করা কিংবা দর্শকদের অভিবাদন জানানোর সময় তার হাতে থাকা বিশাল হীরার এনগেজমেন্ট রিং সবার নজর কাড়ে।

রেডিটের সহ-প্রতিষ্ঠাতা ও স্বামী অ্যালেক্সিস ওহানিয়ানের উপহার দেওয়া আংটিটির আনুমানিক মূল্য ৩০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫.৭ কোটি টাকা। আংটির কেন্দ্রে রয়েছে ১৭ ক্যারেটের ওভাল-কাট হীরা, যার দুই পাশে বসানো হয়েছে আরও দুটি হীরা।

সেরেনার হাতে ছিল বিলাসবহুল অডেমারস পিগুয়েট রয়্যাল ওক অফশোর সেলফ-ওয়াইন্ডিং ক্রোনোগ্রায়ফের ঘড়ি। সাদা সোনায় তৈরি এই ঘড়িতে ৩২টি ব্রিলিয়ান্ট-কাট হীরা, মোট ৪৪টি মূল্যবান পাথর, ১৮ ক্যারেট গোলাপি সোনার অসিলেটিং ওয়েট এবং স্যাফায়ার ক্রিস্টাল কেস ব্যাক রয়েছে। উইম্বলডনের ঐতিহ্যবাহী সাদা পোশাকের সঙ্গে ঘড়িটি যোগ করেছে পরিমিত কিন্তু অভিজাত ঔজ্জ্বল্য।

শুধু আংটি বা ঘড়িই নয়, সেরেনার নেল-আর্টও ছিল আলোচনার কেন্দ্রে। এবার তিনি গ্লিটার বা জমকালো নকশার পরিবর্তে বেছে নেন গ্লেজড ডায়মন্ড লুকের একটি মিনিমালিস্ট ম্যানিকিউর। বাদাম-আকৃতির নখে মিল্কি-নিউড রঙের সঙ্গে সূক্ষ্ম ক্রোম ফিনিশ নখগুলোকে মুক্তোর মতো কোমল ও হীরার মতো ঝলমলে করে তুলেছিল।

ম্যাচে জয় না পেলেও উইম্বলডনে নিজের প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রেখেছেন সেরেনা উইলিয়ামস। তার বিলাসবহুল আংটি, ঘড়ি এবং রুচিশীল নেল-আর্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এএডি/

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)