শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

বিশ্বকাপে কেপ ভার্দের ২৫০ কোটি আয়

প্রকাশিত - ০৫ জুলাই, ২০২৬   ১০:০৮ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়েই আলোচনায় উঠে এসেছে আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মাঠের পারফরম্যান্সে চমক দেখানোর পাশাপাশি টুর্নামেন্ট থেকে বিপুল অঙ্কের অর্থও ঘরে তুলতে যাচ্ছে দেশটি।

সাড়ে পাঁচ লাখের কিছু বেশি জনসংখ্যার দেশ কেপ ভার্দে বিশ্বকাপের গ্রুপ পর্বে শক্তিশালী প্রতিপক্ষদের বিপক্ষে দারুণ লড়াই করে নকআউট পর্বে জায়গা করে নেয়। ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে অপরাজিত থেকে তারা শেষ ৩২-এ ওঠে।

নকআউট পর্বে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে দুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুললেও শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে আত্মঘাতী গোলে ৩-২ ব্যবধানে হেরে বিদায় নিতে হয় তাদের।

তবে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও আর্থিক দিক থেকে বড় সাফল্য পেয়েছে কেপ ভার্দে। ফিফার প্রাইজমানি কাঠামো অনুযায়ী, বিশ্বকাপে অংশগ্রহণ, প্রস্তুতি ব্যয় এবং নকআউট পর্বে ওঠার পুরস্কার মিলিয়ে দেশটি কমপক্ষে ২১ মিলিয়ন মার্কিন ডলার পাবে।

বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২৫০ কোটির টাকারও বেশি। এই অর্থ কেপ ভার্দে ফুটবল ফেডারেশনের কাছে যাবে এবং ভবিষ্যতে ফুটবল অবকাঠামো উন্নয়ন, তরুণ খেলোয়াড় তৈরির কর্মসূচি, কোচিং ও অন্যান্য উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে।

বিশ্লেষকদের মতে, বিশ্বকাপে কেপ ভার্দের এই সাফল্য শুধু মাঠের অর্জন নয়, বরং দেশটির ফুটবলের ভবিষ্যৎ উন্নয়নের জন্যও বড় সুযোগ তৈরি করেছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)