শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

প্রথমবার আইসিসি সভায় তামিম

প্রকাশিত - ১০ জুলাই, ২০২৬   ০১:২৫ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভায় যোগ দিয়েছেন তামিম ইকবাল।

গত মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত বিসিবির নির্বাচনে পরিচালকদের ভোটে বোর্ড সভাপতি নির্বাচিত হন দেশের সাবেক অধিনায়ক তামিম। দায়িত্ব গ্রহণের পর এবারই প্রথম আইসিসির আনুষ্ঠানিক সভায় অংশ নিলেন তিনি।

জানা গেছে, সম্প্রতি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে লন্ডনে অবস্থান করছিলেন তামিম। এরপর চলতি মাসে আইসিসির বোর্ড সভা অনুষ্ঠিত হওয়ায় তিনি যুক্তরাজ্যেই থেকে যান।

শুক্রবার আইসিসির সভায় তামিমের অংশগ্রহণের বিষয়টি বিসিবির এক পরিচালক নিশ্চিত করেছেন। তিনি জানান, মূল বোর্ড সভা শুরু হওয়ার আগেই আমন্ত্রিত সদস্য হিসেবে তামিম সভাস্থলে যোগ দিয়েছেন।

বিসিবির ওই পরিচালক বলেন, “সভাপতিকে আমন্ত্রণ জানানো হয়েছে। মূল সভা শুরু হবে আগামীকাল। এর আগে তিনি আজ যোগ দিয়েছেন। আগামী দুই থেকে তিন দিন আইসিসির এই সভায় অংশ নেবেন বিসিবি সভাপতি।”

আইসিসির গুরুত্বপূর্ণ এ সভায় বিভিন্ন নীতিনির্ধারণী বিষয়, আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনা এবং সদস্য দেশগুলোর স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)