শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

বিসিবির নতুন ভূমিকায় সুজন

প্রকাশিত - ২১ জুলাই, ২০২৬   ০১:১৭ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নতুন দায়িত্বে যুক্ত করেছে সাবেক জাতীয় অধিনায়ক খালেদ মাহমুদ সুজনকে। দেশের ভবিষ্যৎ ক্রিকেটার তৈরির লক্ষ্যে বয়সভিত্তিক ক্রিকেট কার্যক্রমে তাকে পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিসিবি সূত্রে জানা গেছে, বয়সভিত্তিক ক্রিকেট বিভাগের চেয়ারম্যান হিসেবে আগের মতোই দায়িত্ব পালন করছেন মিনহাজুল আবেদীন নান্নু। তার সঙ্গে সমন্বয় করে তরুণ ক্রিকেটারদের উন্নয়ন ও প্রতিভা বিকাশে কাজ করবেন সুজন।

গত ৭ জুন অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনের পর নতুন বোর্ড গঠিত হয়। নির্বাচিত পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হন তামিম ইকবাল। এরপর বিভিন্ন স্ট্যান্ডিং কমিটিতে পরিচালকদের দায়িত্ব বণ্টন করা হয়।

বয়সভিত্তিক ক্রিকেট বিভাগ বাংলাদেশের ক্রিকেটে নতুন প্রতিভা খুঁজে বের করা এবং আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে অভিজ্ঞ ক্রিকেট ব্যক্তিত্ব খালেদ মাহমুদ সুজনকে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

জাতীয় দল, ঘরোয়া ক্রিকেট এবং কোচিংয়ে দীর্ঘ অভিজ্ঞতা থাকা সুজন শিগগিরই নতুন দায়িত্বে কাজ শুরু করবেন বলে জানা গেছে। বিসিবি আশা করছে, তার অভিজ্ঞতা দেশের উদীয়মান ক্রিকেটারদের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)