শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

চেলসিতে যাচ্ছেন আর্জেন্টাইন তারকা

প্রকাশিত - ২৩ জুলাই, ২০২৬   ০৪:০৩ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি ট্রান্সফার উইন্ডোতে আরও একটি গুরুত্বপূর্ণ সংযোজন করতে যাচ্ছে। ফরাসি ক্লাব স্ট্রাসবার্গ থেকে আর্জেন্টিনার তরুণ ফুটবলার ভ্যালেন্টিন বারকোকে দলে ভেড়ানোর বিষয়ে দুই ক্লাবের মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

২১ বছর বয়সী এই ডিফেন্ডার গত মৌসুমে স্ট্রাসবার্গের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৩ ম্যাচে মাঠে নেমে তিনি তিনটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও নয়টি গোল। রক্ষণভাগের পাশাপাশি আক্রমণেও তার কার্যকর অবদান নজর কেড়েছে।

লেফট-ব্যাক ও মিডফিল্ড—দুই পজিশনেই সমান স্বাচ্ছন্দ্যে খেলতে পারার কারণে বারকোকে ভবিষ্যতের গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে দেখছে চেলসি। তার বহুমুখী দক্ষতাই ক্লাবটির আগ্রহের অন্যতম কারণ।

২০২৪ সালে আর্জেন্টিনা জাতীয় দলে অভিষেক হওয়া বারকো ইতোমধ্যে দেশের হয়ে পাঁচটি ম্যাচ খেলেছেন এবং দুটি গোল করেছেন। ২০২৬ বিশ্বকাপের স্কোয়াডেও জায়গা পেয়েছিলেন এই তরুণ ফুটবলার।

উল্লেখ্য, একই মালিকানাধীন গ্রুপের আওতায় থাকা স্ট্রাসবার্গ থেকে চেলসিতে যোগ দেওয়া পঞ্চম খেলোয়াড় হতে যাচ্ছেন ভ্যালেন্টিন বারকো।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)