শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ইংল্যান্ডের কোচ হতে চান বেন স্টোকস

প্রকাশিত - ০৪ আগস্ট, ২০২৬   ০৩:৫৭ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ক্রিকেট থেকে দূরে সরে যেতে চান না ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার বেন স্টোকস। বরং ভবিষ্যতে ইংল্যান্ড টেস্ট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়াই এখন তার অন্যতম লক্ষ্য।

সম্প্রতি নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে স্টোকস জানান, তিনি ইতোমধ্যে লেভেল-৩ কোচিং কোর্স সম্পন্ন করার প্রক্রিয়ায় রয়েছেন। খেলোয়াড়ি ক্যারিয়ার শেষ হওয়ার আগেই কোচিংয়ের প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করতে চান তিনি।

স্টোকস বলেন, নেতৃত্ব দিতে সবসময়ই তার ভালো লাগে। তাই ভবিষ্যতে ইংল্যান্ড দলের কোচ হওয়ার সুযোগ পেলে সেটিকে নিজের জন্য বড় অর্জন হিসেবে দেখবেন।

ইংল্যান্ডের নতুন টেস্ট অধিনায়ক নির্বাচনের বিষয়েও মতামত দিয়েছেন সাবেক এই অধিনায়ক। সহ-অধিনায়ক হ্যারি ব্রুকের পরিবর্তে জো রুটকে আবারও নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্তে কিছুটা বিস্ময় প্রকাশ করেন তিনি। তার মতে, ব্রুককে অধিনায়ক না করায় ভবিষ্যতে নেতৃত্ব নিয়ে দলের পরিকল্পনা স্পষ্ট নয়।

তবে বন্ধু জো রুটের প্রতি শুভকামনা জানিয়ে স্টোকস বলেন, অতীতে অধিনায়কত্ব করতে গিয়ে রুটকে যে মানসিক চাপের মধ্যে দিয়ে যেতে হয়েছে, সেটি বিবেচনায় রেখে তিনি কিছুটা উদ্বিগ্নও।

এদিকে, টেস্টে ধারাবাহিক ব্যর্থতার পর ব্রেন্ডন ম্যাককালামের স্থলাভিষিক্ত হয়ে ইংল্যান্ড টেস্ট দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিং। তবে ম্যাককালামের সঙ্গে নিজের কোনো মতবিরোধ বা দ্বন্দ্বের খবর সম্পূর্ণভাবে নাকচ করেছেন স্টোকস।

উল্লেখ্য, ২০২৪ সালের শেষভাগ থেকে কোনো টেস্ট সিরিজ জিততে পারেনি ইংল্যান্ড। নিউজিল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হারার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন বেন স্টোকস।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)