শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

চোটে ছিটকে গেলেন মাইকেল নেসার

প্রকাশিত - ০৫ আগস্ট, ২০২৬   ০৫:২৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ শুরুর আগে চোটের ধাক্কা খেল অস্ট্রেলিয়া। দলের পেস বোলিং অলরাউন্ডার মাইকেল নেসার অনুশীলনের সময় কাফ ইনজুরিতে আক্রান্ত হয়ে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন।

ব্রিসবেনে অনুশীলনের সময় এই চোটে পড়েন নেসার। যদিও বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের মূল দলে তিনি জায়গা পাননি, তবুও প্রয়োজনে বিকল্প হিসেবে তাকে বিবেচনায় রাখা হয়েছিল।

অস্ট্রেলিয়া দলের এক মুখপাত্র জানিয়েছেন, কাফ স্ট্রেইনের কারণে নেসারকে কয়েক সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। ফলে এই সময়ে তিনি অনুশীলন কিংবা প্রতিযোগিতামূলক ম্যাচে অংশ নিতে পারবেন না।

তবে দলটির মেডিকেল স্টাফ আশাবাদী, সেপ্টেম্বরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা সফরের আগেই পুরোপুরি সুস্থ হয়ে ফিরতে পারবেন এই পেস বোলিং অলরাউন্ডার।

বাংলাদেশ সফর শেষে অস্ট্রেলিয়া সেপ্টেম্বরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে। সেখানে প্রথমে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তারা, যা শেষ হবে ৩০ সেপ্টেম্বর। এরপর ৯ অক্টোবর থেকে শুরু হবে তিন ম্যাচের টেস্ট সিরিজ।

বাংলাদেশ সিরিজের জন্য অস্ট্রেলিয়া দল:
প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, নাথান লিয়ন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, জেম ওয়েদারাল্ড ও বেউ ওয়েবস্টার।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)